আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুর্গা রূপে পাপিয়াকে দেখা যাবে ২৪ জুলাই নন্দনে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অভিনয় জগতে প্রায় ব্রাত্য হয়ে গিয়েছিলেন পাপিয়া অধিকারী। কিন্তু ভোটের ফল প্রকাশের পরই তিনি এখন টালিপাড়ায় অন্যতম চরিত্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে টলিগঞ্জের প্রশাসনিক ব্যাটন হাতে নেওয়ার পর অভিনেত্রী-বিধায়ক পাপিয়া অধিকারী এবার ফিরছেন তাঁর চেনা ময়দানে—তবে সম্পূর্ণ নতুন ও পৌরাণিক এক অবতারে।

কৃষ্টি ক্রিয়েশনের নিবেদনে এবং সত্যব্রতের পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপে তৈরি ছবি ‘নবদুর্গা মাতৃরূপেন সংস্থিতা’-র বিশেষ প্রদর্শনী হতে চলেছে আগামী ২৪ জুলাই, শুক্রবার দুপুর ২টায় নন্দন ৩-এ। ছবিটিতে দেবী দুর্গার মহামায়া ও নবদুর্গা রূপে পর্দায় হাজির হচ্ছেন পাপিয়া অধিকারী নিজেই।

যদিও দেবীর নয়টি বৈচিত্র্যময় রূপ—শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী—এই সব ক’টিতেই তাঁকেই দেখা যাবে কি না, তা নিয়ে স্পেশাল স্ক্রিনিংয়ের আগে পর্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে মুক্তির আগেই প্রকাশিত তাঁর ‘দুর্গা’ রূপের প্রথম ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেমা প্রেমীদের।

সঙ্গীতের দিক থেকেও ছবিটি বেশ বর্ণময়। কুন্দন সাহা ও শ্বেতা গুপ্তর সুরসংযোজনায় গান গেয়েছেন ভজন সম্রাট অনুপ জলোটা, পণ্ডিত তুষার দত্ত, রিয়া এবং নীলিমা। স্তোত্র পাঠে রয়েছেন শুভ দাশগুপ্ত, অর্পণ কুমার শর্মা, নিবেদিতা সেন ও বিল্লদল চট্টোপাধ্যায়।এখানে উল্লেখ্য, শুধু বড়পর্দায় প্রত্যাবর্তনই নয়, টলিপাড়ার ভেতরে জমে থাকা বছরের পর বছর ধরে চলা ‘সিন্ডিকেট’ ও নোংরা রাজনীতি ভাঙতেও শক্ত হাতে হাল ধরেছেন এই বিধায়ক-অভিনেত্রী।

উল্লেখ্য, বিগত দিনগুলোতে স্বরূপ বিশ্বাসের নেতৃত্বাধীন ফেডারেশনের একচ্ছত্র আধিপত্য ও খামখেয়ালি সিদ্ধান্তের কারণে টলিউডে কাজের পরিবেশ বিষিয়ে উঠেছিল। স্বৈরাচারী ফরমান জারি করে একটার পর একটা কাজ বন্ধ করা, স্বাধীনচেতা পরিচালকদের কোণঠাসা করা এবং প্রযোজকদের আর্থিক ক্ষতির মুখে ফেলার যে ইতিহাস তৈরি হয়েছিল, তাতে ব্রাত্য হয়ে পড়েছিল ‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’

See also  অ্যাসিড ছুঁড়ে মেরে বৃদ্ধা শাশুড়িকে জখম করার অভিযোগে ধৃত সরকারী চাকুরিজীবী বৌমা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি