আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ,দক্ষিণবঙ্গে বড় দুর্যোগ!

krishna Saha

Published :

Alipore
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু: আষাঢ়ের চড়া রোদের অস্বস্তির মাঝেই এবার রাজ্যে ভারী দুর্যোগের বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ধেয়ে আসছে একটি নতুন নিম্নচাপ। এর জেরে জুলাইয়ের শুরুতেই রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়তে চলেছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তর-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ওপর ভর করেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর সরাসরি প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে।

চলতি জুনের শেষ এবং জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তিও বজায় থাকবে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও বিগড়াতে পারে বলে হাওয়া অফিসের তরফে সতর্ক করা হয়েছে।

See also  চরম গরম, অস্বস্তির আবহাওয়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি