আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কৃষকসেতুর পাশেই গড়ে উঠছে নতুন দিগন্ত! দামোদরের বুকে দ্রুত এগোচ্ছে শিল্পসেতুর নির্মাণ, আশায় পূর্ব বর্ধমান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, বর্ধমান:- দামোদর নদীর বুকে বদলে যাচ্ছে পূর্ব বর্ধমানের যোগাযোগের মানচিত্র। বহু প্রতীক্ষিত শিল্পসেতু নির্মাণের কাজ এখন জোরকদমে চলছে। বর্ধমানের কৃষকসেতুর পাশেই তৈরি হচ্ছে এই নতুন সেতু, যার নির্মাণ অগ্রগতি ইতিমধ্যেই সাধারণ মানুষের নজর কেড়েছে। নির্মাণকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, সেতুর একাধিক পিলার এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দিনরাত কাজ চালিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রকল্প। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুটি সাধারণের জন্য খুলে দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে।

 

 

 

 

 

বিশেষজ্ঞদের মতে, শিল্পসেতু চালু হলে বর্ধমান শহর এবং আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে। শিল্পাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ আরও মজবুত হবে, পণ্য পরিবহণ হবে দ্রুত ও সহজ। এর ফলে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের একটি বড় সমস্যা—যানজট—অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। প্রতিদিনের যাতায়াতে সময় বাঁচবে, পাশাপাশি বাড়বে পরিবহণের সুবিধাও। দামোদরের বুকে মাথা তুলে দাঁড়াতে চলা এই শিল্পসেতুকে ঘিরে এখন আশাবাদী পূর্ব বর্ধমানের মানুষ। তাঁদের বিশ্বাস, সেতুটি শুধু দুই তীরকেই নয়, উন্নয়ন ও সম্ভাবনার নতুন সেতুবন্ধনও গড়ে তুলবে।

See also  ফের বিশ্বের দরবাবে বাংলার মুখ উজ্জ্বল করলো বাংলার কন্যাশ্রী কন্যা দিগন্তিকা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি