নববারাকপুর : উচ্চ মাধ্যমিকে নববারাকপুরে কলোনী বয়েজ হাইস্কুলে কে এবার ও টেক্কা দিয়েছে গার্লস হাইস্কুলের মেয়েরা। ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে কলোনী বয়েজ হাইস্কুলের কলা বিভাগের কৃতি সন্তান মনীষ বিশ্বাস। ৫০০ এর মধ্যে ৪৫৬ নম্বর পেয়ে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে পুরসভার ৯ নং ওয়ার্ডের আগাপুর নিবাসী বাবা মায়ের একমাত্র সন্তান মনীষ বিশ্বাস। মনীষ বরাবরই মেধাবী ছাত্র। মাধ্যমিকে ৭৪ শতাংশ নম্বর পেয়েছিল। এবার উচ্চ মাধ্যমিকে ৯১ শতাংশ নম্বর পেয়েছে।

শহর এবং বাংলার মুখ উজ্জ্বল করেছে। বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিঞ্জান সব বিষয়ে প্রায় ৮০ থেকে ৯০ এর ঘরে নম্বর। সারা দিনে প্রায় ছয় ঘন্টা পড়াশোনা করেছে। এই নম্বর যথেষ্ট খুশি। আশা করেছিল এই ৪৫৬ নম্বর ই পাবে সেটাই হয়েছে। বাবা মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারাও খুশি কৃতি ছাত্র প্রাপ্ত নম্বর। মাঠে ক্রিকেট ভলিবল খেলা তো রয়েছেই। ভাল ছবি আকতে পারে। খুব সুন্দর জল রং তুলির স্কেচ ছবি দেখা গেল। উচ্চ মাধ্যমিক কতগুলি সেমিস্টার রয়েছে ।মনোযোগ সহকারে পড়াশোনা করলে অবশ্যই ভালো ফল হবে। সেটাই হয়েছে বলে জানাল মনীষ। ইতিহাস নিয়ে পড়তে চায় এবং ভবিষ্যতে শিক্ষক হবার ইচ্ছা রয়েছে।












