আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সমবায় সমিতিতে রেশন সামগ্রীর গরমিলের অভিযোগ, হিসাব চেয়ে বিক্ষোভে এলাকাবাসী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কালনা:- সমবায় সমিতিতে মজুত রেশন সামগ্রী সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত সিমলন সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। রেশন সামগ্রীর হিসাব চেয়ে সমিতির কার্যালয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অভিযোগ, সমিতির অধীনস্থ রেশন ব্যবস্থার দায়িত্বে থাকা কাজল সেনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলছিল।

এলাকাবাসীদের দাবি, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত হিসাব অনুযায়ী ১২৪ বস্তা চাল, ৫০ লিটার কেরোসিন এবং ৫ বস্তা আটার গরমিল ধরা পড়েছে। তাঁদের অভিযোগ, ওই রেশন সামগ্রী সমিতি থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং এর সঙ্গে সমিতির আরও কয়েকজন কর্মী জড়িত থাকতে পারেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুন বিষয়টি সামনে আসার পর দায়িত্বপ্রাপ্ত রেশন ডিলার কাজল সেন লিখিতভাবে আশ্বাস দিয়েছিলেন যে ১০ দিনের মধ্যে সমস্ত হিসাব-নিকাশ প্রকাশ করা হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও সেই হিসাব প্রকাশ না হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীদের মধ্যে। এরই জেরে সোমবার দুপুরে সমিতির ম্যানেজারের ঘরের সামনে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।


যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাজল সেন। তাঁর দাবি, “রেশন বিতরণের জন্য নির্ধারিত ই-পস (e-POS) মেশিনের মাধ্যমে যেভাবে সামগ্রী বিতরণ করা হয়, সেই নিয়ম মেনেই সমস্ত রেশন দেওয়া হয়েছে। এর বাইরে কাউকে কোনো রেশন সামগ্রী দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন”। অন্যদিকে সমবায় সমিতির বর্তমান দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জানান, হিসাবের ক্ষেত্রে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “সমিতির পক্ষ থেকে পুরো বিষয়টির তদন্ত করা হচ্ছে। সমস্ত নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং অনিয়ম প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

See also  যুব সমাজকে মোবাইল ফোন ছেড়ে খেলার মাঠে নিয়ে আসার জন্য খেলা হবে দিবস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি