আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

লকডাউনে শিলিগুড়ির একাধিক পাবে চলছে মদের আসর – গ্রেপ্তার ১৪ যুবক যুবতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শিলিগুড়ি :- লকডাউন চলাকালীন পাবে পার্টি করার সময় পুলিশের জালে ধরা পড়ল জনা কয়েক যুবক যুবতি। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সেবক রোডের প্ল্যানেট মলের একটি পাবেতে অবৈধভাবে চলছিল নাচ গানের আসর। পাবের ভেতর নাচ গানের পাশাপাশি অবাধে চলছিল মদ্যপান ও হুকাসেবন। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভক্তিনগর থানার পুলিশ পাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ৫ জন যুবতি সহ মোট ১৪ জনকে। এই ঘটনায় ব্যাপক শোরগোল শহরজুড়ে। সকলের প্রশ্ন যেখানে সংক্রমণ রোধে সরকার লকডাউন জারি করেছে, সেখানে কিভাবে পাব গুলি খোলা রেখে অবৈধকারবার চালিয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুক্রবার ধৃতদের তোলা হয়েছে জলপাইগুড়ি জেলা আদালতে

See also  মঙ্গলকোটের ঝিলু গ্রামের নবদম্পতির অভিনব উদ্যোগ, বিয়ের খরচা বাঁচিয়ে বস্ত্র বিতরণ করলেন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি