আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“আমার বউকে নিয়ে পালিয়েছে, তাই ওর স্ত্রী এখন আমার!” — বউ বদলের ঘটনায় তোলপাড় জলপাইগুড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি:- ফেসবুকের প্রেম, পরকীয়া, পালিয়ে যাওয়া— আর তারপরেই একেবারে সিনেমার গল্পকে হার মানানো ‘বউ বদল’-এর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ময়নাগুড়িতে। একে অপরের জীবনসঙ্গী পালিয়ে যাওয়ার পর, সেই দুই প্রতারিত স্বামী-স্ত্রী শেষমেশ নিজেদের মধ্যেই নতুন সম্পর্ক গড়ে বিয়ের পিঁড়িতে বসেছেন। ঘটনাকে ঘিরে এখন গোটা এলাকাজুড়ে তুমুল আলোচনা।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ফালাকাটা ফুলবাড়ি এলাকার এক ব্যক্তির সঙ্গে ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের জোড়পাকড়ি বসাকপাড়ার এক গৃহবধূর কয়েক বছর আগে ফেসবুকে পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে পরিণত হয়। অভিযোগ, প্রায় দেড় মাস আগে তাঁরা নিজেদের পরিবার ছেড়ে একসঙ্গে পালিয়ে যান। এরপর থেকেই শুরু হয় দুই পরিবারের অস্থিরতা। ময়নাগুড়ির ওই গৃহবধূর স্বামী খোঁজখবর করতে গিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রী ফালাকাটার ওই ব্যক্তির সঙ্গে চলে গিয়েছেন। একইভাবে ফালাকাটার ওই ব্যক্তির স্ত্রীও জানতে পারেন, তাঁর স্বামী অন্য এক মহিলাকে নিয়ে ঘর ছেড়েছেন।

 

 

 

এই ঘটনার পরই ভাগ্যের অদ্ভুত মোড়। নিজেদের দুঃখ ও প্রতারণার অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে ফালাকাটার ওই মহিলা ও ময়নাগুড়ির ওই ব্যক্তি একে অপরের কাছাকাছি আসেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে গড়ে ওঠে নতুন সম্পর্ক। শেষমেশ নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন দুজনেই। গত মঙ্গলবার ফালাকাটার ওই মহিলা ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় আসেন। এরপর বুধবার জোড়পাকড়ি কালীবাড়িতে সামাজিক ও ধর্মীয় রীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

 

 

 

 

এই ‘বউ বদল’-এর ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্র এখন এই ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়দের একাংশের কৌতুক, “রাজনীতিতে পালাবদল শুনেছিলাম, কিন্তু সংসারেও যে এভাবে স্বামী-স্ত্রী অদলবদল হতে পারে, তা ভাবিনি!” তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কি না, তা স্পষ্ট নয়। আইনি জটিলতা যাই থাকুক, আপাতত জলপাইগুড়ির এই অদ্ভুত ‘বদলের বিয়ে’ নেটপাড়ায় ভাইরাল চর্চার বিষয় হয়ে উঠেছে।

See also  পরিবারের একের পর এক সদস্যকে কোপ কিশোরের, মৃত মহিলা, কারণ ঘিরে রহস্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি