আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরকারের নিজস্ব ব্রান্ডের বঙ্গশ্রী আলু বীজ এবার আরামবাগে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ব্র্যান্ডের বঙ্গশ্রী আলু বীজ চাষ দেখা গেলো আরামবাগের কালিদোনা এলাকাশ। সরকারে এই বৈপ্লবিক প্রোজেক্টকে সফল করতে বৈজ্ঞানিক থেকে শুরু করে প্রশাসনিক ও চাষীদের তৎপরতা বেশ চোখে পড়ার মতোন।হাইটেক আলু বীজের পরীক্ষা মুলক চাষ দেখতে এদিন আরামবাগে আসেন পশ্চিমবঙ্গ সরকারে কৃষি দপ্তর ও গবেষণাগারের একটি প্রতিনিধি দল।

এই বিষয়ে ডঃ হিমাদ্রি শেখর দাস জানান, আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি সেটা হলো ভাইরাস মুক্ত বীজ উৎপাদন করা। আমাদের রাজ্যে প্রতিবছর বাইরের রাজ্য থেকে যে পরিমাণ বীজ আমাদের রাজ্যে আসে তাতে করে বহু টাকা চাষীদের খরচ করতে হয়।

 

তাই আলু বীজ যদি আমরা বাইরে রাজ্য থেকে না এনে নিজেদের রাজ্যের মধ্যে উৎপাদন করতে পারি তাহলে চাষীরা উপকৃত হবে। এর ফলে চাষিরা কম দামে সঠিক বীজ যেমন পাবে তেমনি গুণমানের দিক থেকেও ভালো বীজ পাবেন।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি