আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মোহনবাগ সেবাসংঘে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, উপকৃত ১৫০ জন

krishna Saha

Published :

Health Check-up Camp
WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং IQ City Medical College Hospital-এর যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমানের মোহনবাগ সেবাসংঘে আয়োজিত হল একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন হাসপাতালের দক্ষ চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। তাঁরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আগত মানুষের রক্তচাপ, চক্ষু পরীক্ষা, ইসিজি-সহ বিভিন্ন সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে প্রান্তিক এলাকার প্রায় ১৫০ জন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবিরে আসা প্রত্যেক ব্যক্তিকে সঠিক খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। শিবিরে অংশগ্রহণকারী সকলেই পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে, আই কিউ সিটি মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সুব্রত ব্যাপারী জানান, যাঁদের ভবিষ্যতে বিশেষ চিকিৎসার প্রয়োজন হবে, তাঁদের জন্য হাসপাতালের তরফে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে। এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন উদ্যোক্তারা।

See also  আজকের ( ১২-০১-২০২২ ) পূর্ব বর্ধমানের করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি