আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খরাক্লিষ্ট অন্ধ্রে বৃষ্টি আনতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব ও উত্তরপূর্ব ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাংলার বেশ কিছু জেলা প্রায় জলে ভাসছে। আর সেই সময় অন্ধ্রতে বৃষ্টি নেই। খরায় ওষ্ঠাগত জনজীবন। আর সেই ‘বিপদ’ থেকে রক্ষা পেতে রাজ্যের অনন্তপুর জেলার মানুষকে দেখা গেল ব্যাঙের বিয়ে দিতে!

অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এই ভরা বর্ষাতেও বৃষ্টির দেখাই মিলছে না সেভাবে। এদিকে ফসল বাঁচাতে মরিয়া কৃষকরা। আর তাই শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও বিশ্বাসকে সঙ্গী করে ব্যাঙের বিয়ে দিতেও দেখা গিয়েছে তাঁদের। যা, পরিস্থিতির অসহায়তাকেই প্রকট করছে। বলে রাখা ভালো, প্রাচীনকাল থেকেই এদেশে বৃষ্টির দেবতা বরুণকে সন্তুষ্ট করার জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার প্রচলন রয়েছে। আর সেজন্য রবিবার নিকটবর্তী পুকুর থেকে দু’টি ব্যাঙ ধরে তাদের হলুদ-জাফরান দিয়ে সাজানো হয়। ধুমধাম করে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

দেখা যায়, বিয়ের পর ব্যাঙগুলোকে ঝুড়িতে বসিয়ে মিছিল করে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে চলছিল ঢোল বাজানো। ‘অপ্পাবুভা.. আম্মা বুভ্ভা’ স্লোগান দিতে দিতে শিশুরা ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছিল। আর মহিলাদের দেখা যায় বৃষ্টির জন্য প্রতীকী প্রার্থনা করতে মিছিলের পথে জল ঢেলে দিতে। দোরে দোরে ঘুরে অনুষ্ঠানের আয়োজনের জন্য চাঁদাও সংগ্রহ করেন তাঁরা।

এখানেই শেষ নয়। একটি গাধাকে নিয়ে বের করা হয় ‘বাসুদেব শোভাযাত্রা’। স্থানীয় বিশ্বাস, এইভাবে ব্যাঙের বিয়ে ও গাধার শোভাযাত্রা করলে সেখানে বৃষ্টি হয়। তবে আয়োজকরা জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ব্যাঙগুলিকে সযত্নে রাখা হয়েছিল।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি