কৃষ্ণ সাহা, শ্যামসুন্দর:- ভোটের আগে নির্বাচনী প্রচারে এসে পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দর বাজার এলাকার বাসিন্দাদের পানীয় জলের সমস্যার কথা শুনেছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করে শ্যামসুন্দর বাস অফিসে একটি শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল জনবহুল শ্যামসুন্দর বাজার এলাকায় বিশুদ্ধ ও শীতল পানীয় জলের ব্যবস্থা করা। সেই দাবির প্রেক্ষিতেই এই প্রকল্প চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি স্মৃতি কণা বসু, রায়না থানার ওসি নিমাই ঘোষ এবং রায়না-১ ব্লকের ৩ নম্বর মণ্ডলের সভাপতি মানষ দাঁ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বিধায়ক সুভাষ পাত্র জানান, মানুষের প্রয়োজন ও সমস্যার কথা মাথায় রেখেই তিনি কাজ করে চলেছেন। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও জনস্বার্থমূলক প্রকল্প বাস্তবায়নে তিনি উদ্যোগী থাকবেন বলে আশ্বাস দেন। এই শীতল পানীয় জল প্রকল্প চালু হওয়ার ফলে প্রতিদিন বাজারে আসা হাজার হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী ও যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।









