আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় আজকে থেকে চালু হলো দুয়ারে পুলিশ প্রকল্প।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কোনো অভিযোগ নিয়ে আর থানায় যেতে হবে না, বরঞ্চ থানার অফিসাররাই আসছে আপনার এলাকায়।
নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় আজকে থেকে চালু হলো দুয়ারে পুলিশ প্রকল্প। আগামী এক মাস ধরে নন্দীগ্রামের দুটি ব্লক জুড়ে চলবে এই প্রকল্প।
বৃহস্পতিবার থেকে শুরু হলো দুয়ারে পুলিশ প্রকল্প। নন্দীগ্রাম থানা সূত্রে খবর, আগামী একমাস ধরে নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে ১৬টি জায়গায় এই ক্যাম্প হবে।
পুলিশের দাবি, অনেকেই আছেন থানার দূরত্ব অনেক বলে আসতে চান না, আবার কোভিড আবহে আসার ক্ষেত্রেও নানান সমস্যা রয়েছে, তাই নন্দীগ্রামের বাসিন্দাদের সুবিধার জন্য সেই এলাকায় গিয়ে দূয়ারে সরকারের মত ক্যাম্প করা হচ্ছে।

 

See also  পার্থক্য স্পষ্ট—একদিকে গান্ধীর নাম মুছছে কেন্দ্র, অন্যদিকে বাংলায় ‘মহাত্মা গান্ধী প্রকল্প’: মমতার মূল্যবোধের প্রশংসায় অপার্থিব ইসলাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি