আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে প্রবীণ নেতার আশীর্বাদ নিয়ে প্রচারে গতি, কর্মীদের সঙ্গে বৈঠক বিজেপি প্রার্থীর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শনিবার খণ্ডঘোষ বিধানসভার চাগ্রাম এলাকায় দলের প্রবীণ নেতা তথা ৪ নম্বর মণ্ডলের প্রাক্তন ব্লক সভাপতি রাধাপ্রিয় গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী গৌতম ধাড়া।

এদিন তিনি মণ্ডলের কার্যকর্তা, বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও মজবুত করা এবং বুথস্তরে প্রচার জোরদার করার উপর জোর দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ধরনের বৈঠকের মাধ্যমে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং নির্বাচনী প্রস্তুতি আরও সুসংগঠিত করাই মূল লক্ষ্য।

প্রবীণ নেতার আশীর্বাদ নিয়ে গৌতম ধাড়ার এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।

See also  বর্ধমান পৌরসভার নতুন পৌর প্রশাসক হলেন বর্ধমান দুগাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি