আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে জোর প্রচারে বিজেপি প্রার্থী গৌতম ধাড়া, উন্নয়নের ডাক ও জয়ের স্লোগান

krishna Saha

Published :

খণ্ডঘোষে জোর প্রচারে বিজেপি প্রার্থী গৌতম ধাড়া, উন্নয়নের ডাক ও জয়ের স্লোগান
WhatsApp Channel Join Now

খণ্ডঘোষ:- শুক্রবার ২৫৯ খণ্ডঘোষ (তফসিলি) বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী গৌতম ধাড়া ২ নম্বর মণ্ডলের জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এদিন এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন চান তিনি।

 

জনসংযোগ চলাকালীন উপস্থিত বিজেপি নেতৃত্ব ও কর্মীরা স্লোগান তোলেন— আগামী নির্বাচনে খণ্ডঘোষ বিধানসভার উন্নয়নের কান্ডারি হিসেবে অত্যন্ত পরিচিত, যোগ্য ও কর্মঠ প্রার্থী গৌতম ধাড়াকে বিপুল ভোটে জয়ী করতে হবে।

 

এদিন প্রার্থী গৌতম ধাড়া বলেন, “খণ্ডঘোষের দিদিরা তৈরি। বিশ্বমঞ্চে বীরত্বের নজির দেখাবে এই এলাকা”। তাঁর বক্তব্যে উঠে আসে এলাকার উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি।
বিজেপি শিবিরের দাবি, সাধারণ মানুষের উৎসাহ ও সমর্থনই তাদের জয়ের আত্মবিশ্বাস আরও দৃঢ় করছে।

See also  মুকুলের সুরে সুর অনুপমের- বললেন অনেক বিজেপি নেতা দিনে বিজেপি আর রাতে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে মাছ মাংস খায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি