আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তিন হাজার টাকায় ভারতে আসা,দু হাজার টাকায় নাগরিকত্ব পাওয়া বাংলাদেশী মহিলা গ্রেফতার বারুইপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর :- অবাক কান্ড। এ ও সম্ভব। মাত্র ৩ হাজার টাকায় ভারতে আসা ও ২ হাজার টাকায় নাগরিকত্ব পাওয়া।গল্পের মত শোনাচ্ছে তো। হ্যাঁ নিশ্চিত অবাক কান্ড। বিগত ৫০ বছর ধরে এভাবে ২কোটির বেশি হিন্দু এসেছেন। এবং এক কোটির বেশি মুসলমান ভারতে এসেছেন। একটি দেশে পড়শী দেশ থেকে তিন কোটি লোকের চাপ নিতে হয়েছে। হিন্দুদের আসার কারণ সংখ্যা লঘু হয়ে নির্যাতনের স্বীকার। জন্মস্থান থেকে বিতাড়িত হয়ে আসতে হয়েছে।

 

 

 

ফলে তাদের আশ্রয় দিয়েছে ভারত সরকার।কিন্তু মুসলমান বাংলাদেশী কেন আসবেন।তারা তো সংখ্যাগরিষ্ঠ। আসলে পাসপোট ভিসায় আসুন আবার চলে যাবেন।বা মেডিকেল ভিসায় চিকিৎসা করাতে আসুন। সুস্থ হয়ে ফিরে যাওয়া। কিন্তু না। মুসলিমরাও আসছেন বেআইনি ভাবে। আর থেকে যাচ্ছেন।আগে বামফ্রন্ট সরকার,পরে মমতারসরকার জামাই আদর করে তাদের রেখে ছিলেন। ভাবুন কত সস্তা। এক কেজি ইলিশের টাকায় আসা।এক কেজি ইলিশের টাকায় নাগরিকত্ব ক্রয়। সূত্র বলছে- ৩ হাজারে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী।

 

 

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে আটক বাংলাদেশি মহিলা লকিন তাতি। তার স্বামী দীর্ঘ পাঁচ বছর ধরে এই রাজ্যে আছে বলে ওই মহিলা দাবি করেন। রাতের অন্ধকারে তিন হাজার টাকা দিয়ে গত ৬ মাস আগে নদী সাঁতরে ভারতে চোরা পথে প্রবেশ করেছিলেন ওই মহিলা। এরপর চলে এসেছিলেন কলকাতায়।বাংলাদেশেরই এক যুবক তার সঙ্গে যোগাযোগ করে নকল আধার কার্ড ২০০০ টাকা বিনিময় তৈরি করে দিয়েছিলেন। কলকাতায় বাড়ি বাড়ি বাসন মেজে পেট চালাতেন ওই মহিলা। অবশেষে বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন। এই বাংলাদেশি মহিলার সূত্র ধরে পুলিশ কলকাতায় এই চক্রের আর কারা যুক্ত রয়েছে তাদের সন্ধান শুরু করেছে।

See also  মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সূর্য পুর পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয়ে গেল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি