আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবার বাঘ আক্রমনে গুরুতর আহত কুলতলির এক মৎস্যজীবি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : বাঘের আক্রমন মৎস্যজীবিদের উপর ধারাবাহিক ভাবে চলে আসছে।বুধবার সকালে সুন্দরবনের বুড়িরডাবরি জঙ্গল এলাকায় বাঘের আক্রমনের শিকার হলেন কুলতলির দেউলবাড়ির হইধর পাড়ার বাসিন্দা মান্নান লস্কর (৪৩)নামে এক মৎস্যজীবি।

গত রবিবার কুলতলি থেকে মান্নান লস্কর সহ তিন জন মৎস্যজীবি কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলে যায়।বুধবার সকালে মাছ ধরার সময়ে পেছন থেকে আচমকা মান্নান লস্করের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ।আর তার সঙ্গীরা নৌকার বৈঠা নিয়ে বাঘের সামনে তাড়া করলে বাঘ মান্নানকে ফেলে জঙ্গলে পালিয়ে যায়।আর তারপরে আহত মান্নানকে নিয়ে তার সঙ্গীরা কুলতলিতে ফিরে আসে।তার ঘাড়ে ও মাথায় গুরুতর চোট হয়।

তাকে স্থানীয় জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার পিজি হাসপাতালের স্থানাতরিত করা হয়।সেখানে চিকিৎসা চলছে তার।আর আহত মৎস্যজীবি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআরের সদস্যরা।এ ব্যাপারে এপিডিআরের সাধারণ সম্পাদক আলতাফ আহমেদ দ্রুত ক্ষতিপূরনের দাবি তুললেন।

See also  সুন্দরবনের সংস্কৃতি মেনে প্রতিবছরের মতন এবছর ও সুন্দরবনের জঙ্গলে হয়ে গেল বনবিবির পুজো ও মেলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি