আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরের সূর্যপুরে মৃত নাবালিকার বাড়িতে গেলেন অগ্নিমিত্রা লকেট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর :
বারুইপুর কাণ্ডে মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল।
কাউকে ছাড়া হবে না।দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে। বারুইপুর কাণ্ডে নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই আশ্বাস দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন সকালে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুরের সূর্যপুরে যায়।কথা বলেন নাবালিকার পরিবারের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। অন্যদিকে বারুইপুরের ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশনও। জানা যাচ্ছে, ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের তরফে।

ঘটনার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের অগ্রগতি কি রয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের ডিজির কাছে আগামী সাতদিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই সংক্রান্ত তথ্যও জাতীয় মহিলা কমিশনের তরফে।মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর নির্দেশে রবিবার বিকেলের মধ্যেই ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।


বারুইপুরে অশান্তির সূত্রপাত রবিবার সকাল থেকে। পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করেন, চলে রেল অবরোধও। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে। দ্রুত বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর নির্দেশে বিকেলের মধ্যেই ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবারও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, মৃত্যুদণ্ডের পক্ষেও কথা বলেন শুভেন্দু অধিকারী।

এদিন একইকথা শোনা যায় মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যেও। নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি জানান, আমাদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরা হয়েছে। পুরমন্ত্রী আরও বলেন, ”নির্যাতিতার পরিবার তাঁদের জানিয়েছে, সরকারের ভূমিকায় সন্তুষ্ট। এমনকী মুখ্যমন্ত্রীর উপরেও আস্থা রয়েছে।” তবে ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। বলেন,এই ঘটনা-সহ মহিলাদের উপর অত্যাচার ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এমনকী যদিও দেখা যায়, পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে সেক্ষেত্রে কাউকে রেহাই নয়। মুখ্যমন্ত্রী তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

See also  দীনেশ ত্রিবেদী অন্য প্রদেশের লোক- ধারাবাহিক তৃণমূল পার্টির লোক ছিলেন না - মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি