আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে তৃনমূল নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারী ত্রাণ সামগ্রী উদ্ধার করলো প্রশাসন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বারুইপুর মহকুমা শাসককের নির্দেশ মেনে বুধবার বিকালে বারুইপুর পূর্ব বিধানসভার বারুইপুরের একটি নার্সিংহোমের নিচের গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারী মজুত ত্রাণ উদ্ধার করলো পুলিশ ও প্রশাসন। অভিযোগ,প্রধান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও বিধায়কের বিরুদ্ধে।বারুইপুর পূর্ব বিধানসভার ফুলতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমুল নেতার মা শিবানী নার্সিংহোমের নিচের গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে বারুইপুর ও জয়নগর এক নং বিডিও-র প্রতিনিধি।

সঙ্গে ছিলো বারুইপুর ও জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।অভিযোগ, বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা ও রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী এবং বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদারের মদতে এই সরকারি ত্রাণ মজুত করা হয়েছিল।বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, ত্রাণের নাইটি, জামাকাপড়, ত্রিপল, বাসনপত্র সবকিছু বস্তাবন্দি করে গোডাউনে রেখে দেওয়া হয়েছিল, জনসাধারণকে না দিয়ে তা আত্মসাং করা হয়েছিলো।এদিন ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে ফুলতলায় বিক্ষোভ দেখান স্থানীয়রা।এদিন ব্লক প্রশাসনের তরফে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিলো নাইটি, জামাকাপড়,ত্রিপল,বাসনপত্র সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী।এলাকার মানুষেরা জানান,কার নির্দেশে সরকারি ত্রাণ মজুত করা হয়েছিল।এদিন উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী জয়নগর এক নং ব্লক প্রশাসনের হেফাজত রাখা হয়।পুরো ঘটনার তদন্তে জয়নগর থানা ও জয়নগর এক নং ব্লক প্রশাসন।

See also  বারুইপুরের টংতলা আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি