আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আঞ্চলিক বধূসাজে নতুন দিগন্ত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাংলার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের সমগ্র আঞ্চলিক বধূ রূপের সাজসজ্জা নিয়ে একটি বিশেষ কর্মশালা।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রাজ্যের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী বধূ সাজ, পোশাক, অলংকার ও প্রসাধনশৈলীকে এক মঞ্চে তুলে ধরা এবং সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে দেওয়া।এই কর্মশালায় মডেল হিসেবে অংশ নেন সোনম প্রামানিক, দেবলীনা ভৌমিক, ঈষিতা ঘোড়াই, সায়নন্তিকা সরদার, নন্দিনী আদক, ঈশিকা মণ্ডল এবং কোয়েল সিং।

তাঁদের আকর্ষণীয় উপস্থাপনায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের বধূ রূপ প্রাণবন্ত হয়ে ওঠে। প্রসাধন শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন আনওর খাতুন, সুচৈতা সেনগুপ্ত, অঙ্গনে ভৌমিক, সুচিত্রা সাউ, সোমনাথ শর্মা এবং সানিয়া মণ্ডল। উল্লেখযোগ্যভাবে, সানিয়া মণ্ডল এই কর্মশালার আয়োজকের ভূমিকাও পালন করেন।

অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক পল্লব সুর। আয়োজকদের আশা, এই উদ্যোগ পশ্চিমবঙ্গের সমৃদ্ধ আঞ্চলিক বধূ সাজের ঐতিহ্য সংরক্ষণ ও ফ্যাশন জগতে তার পরিচিতি আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি