আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃণমূল কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হলো ব্লক পার্টি অফিসে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আগামী মঙ্গলবার রায়না ১ ব্লকের ৮ টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে সেহারা অঞ্চলে আয়োজিত হতে চলেছে এক প্রতিবাদ মিছিল। আজ শ্যামসুন্দর অঞ্চলে ব্লক পার্টি অফিসে ছিল তারই বৈঠক। সভাপতি বামদেব মণ্ডলের নেতৃত্বে এই মিছিলে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ওষুধ, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হবে। সারা রাজ্যের পাশাপাশি রায়না ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে আজকের বৈঠকে স্থির করা হয়।

 

এ দিনের মিছিলে ৮ টা অঞ্চলের প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষকে একত্রিত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে রায়না ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আজকের এ বৈঠকে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল, জেলার সাধারণ সম্পাদক কাজল সরকার,ব্লকের যুব সভাপতি সেখ আজিজুল, জয়হিন্দ বাহিনীর জেলার সহ সভাপতি আশিষ কুণ্ডু, জয়হীন্দ বাহিনীর ব্লক সভাপতি সেখ লালবাবু সহ প্রত্যেকটি অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

See also  তদন্তের মাঝে ‘সেটিং’ বিতর্ক তুঙ্গে, মমতা ফিরলেই দিল্লি যাবেন শুভেন্দু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি