আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উদার আকাশ প্রকাশনের কাব্যগ্রন্থ “ভিসাজ” আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে অতসী ঘোষের কাব্যগ্রন্থ “ভিসাজ”। বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সহ উপাচার্য অধ্যাপক গৌতম পাল, রসায়ন বিভাগের অধ্যাপক অশোকপ্রসূন চট্টোপাধ্যায়, উদার আকাশ প্রকাশন সংস্থার কর্ণধার ফারুক আহমেদ, রজ্যসরকারের আইন আধিকারিক অরিজিৎ সাহা। কবি ও ইংরেজি সাহিত্যের সহ শিক্ষিকা অতসী ঘোষ তাঁর কাব্যগ্রন্থটি সহ উপাচার্যের হাতে তুলে দেন।


উদার আকাশ পত্রিকা ও প্রকাশন সংস্থার কর্ণধার ফারুক আহমেদ বলেন, “মনের চিত্রের বহিঃপ্রকাশ অথবা তার গোপনীয়তা বজায় রাখার এক মাধ্যম আমাদের মুখ। মানুষের জীবনের বিভিন্ন স্তরের বিভিন্ন মুহুর্তের অভিজ্ঞতা এবং মানব মন যে সমস্ত সুক্ষ্ম অনুভূতির মধ্যে দিয়ে যায়, সেই অনুভূতি গুলিকে তুলে ধরার প্রচেষ্টা এই কাব্য সংকলন। অনেক সুপ্ত অনুভূতি মনের অবচেতনে থেকে যায়। কিছু বা প্রকাশ পায়। সেই মানব মনের মুখ এই কাব্য সংকলন।”

See also  জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার ৩২ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল, গ্রেফতার দুই

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি