আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অসমে বাঙালিদের নাম এনআরসিতে বাদ যাবার জন্য মমতা সরকারের দায় রয়েছে । বললেন বৃন্দা কারাত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২১ সেপ্টেম্বর

কেন্দ্র ড্রামা করতে পছন্দ করে ।  তাই  রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমার কে  গ্রেফতারের নামেও  ড্রামা চলছে । প্রকৃতই যদি সারদা ও নারদা কাণ্ডের তদন্ত হত  তাহলে এই ড্রামাবাজির দরকার হতনা । ’   শনিবার পূর্ব বর্ধমানের মেমারিতে অনুষ্ঠিত  সরা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রকাশ্য সমাবেশে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেত্রী বৃন্দা কারাত ।  মহিলা সমিতির  অন্য  রাজ্য ও জেলা নেত্রীরা  সভায় উপস্থিত ছিলেন  ।

বৃন্দা কারাত তার বক্তব্যে আরো বলেন ,চিটফান্ড কান্ড নিয়ে   মোদি সরকার পাঁচ বছর  চুপ ছিল । এখনও চুপ আছে ।  কারণ   সারদা ও নারদা কাণ্ডে যারা জড়িত তার অর্ধেক লোক এখন মোদির দলে চলেগেছে । নিজেদের লোককে কিভাবে  বাঁচানো যায় তার চেষ্টা এখন  মমতা ও মোদি  দুজনই  চালাচ্ছেন । কিন্তু চিটফান্ডে টাকা রেখে যারা সর্বশান্ত হয়েছেন  তাদের কথা  এই দুজনের কেউই ভাবছেন না ।  শুধু দুই দল একসাথে নিজেদের লোককে বাঁচানোর  মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ।

রাজ্যে এনআরসি চালু করা হবে বলে  বিজেপি নেতারা  যে হুংকার ছাড়ছে তার  প্রসঙ্গে বৃন্দা কারাত বলেন , আমাদের দল সারা দেশের কোথাও এনআরসি চায়না । অসমে একটা ঐতিহাসিক ভাবে  এনআরসি হয়েছে । সেখানকার অনেক প্রকৃত বাঙালি নাগরিকের নাম এনআরসি তালিকায় বাদগেছে । এটা অন্যায় হয়েছে ।  বৃন্দা কারাত অভিযোগে বলেন ,  এই অন্যায়ের  জন্য মমতা বন্দ্যোপাধায় দায় এড়াতে পারেন না । অসমে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দায় থাকতে পারে ? এই প্রশ্নের উত্তরে বৃন্দা কারাত  বলেন ,‘ অনেক বাঙালি মহিলা  বিয়ে হয়ে অসমে গেছেন । তাদের বৈধ  বাসিন্দা সার্টিফিকেট মমতা সরকারের দেবার কথাছিল ।  কিন্তু দেওয়া হয়নি  । বৃন্দা কারাত স্পষ্ট জানিয়েদেন , এইসব ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলায় এনআরসি চালু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন  সেটাকে নিয়ে  সিপিআইএম দল কোন গুরুত্ব দিচ্ছেনা । দেশের নাগরিকদের  আধার কার্ড , ভোটার কার্ড ও প্যান কার্ড রয়েছে ।তা  সত্ত্বেও দেশের মানুষকে আতঙ্কগ্রস্থ করে রাখতে  বিজেপি  নেতৃত্ব এনআরসি চালুর  কথা বলে চলেছেন । এসব করতে দেওয়া হবেনা ।

See also  ন্যায্য ক্ষতিপূরণ না মেলায় মাটির নিচ দিয়ে ইণ্ডিয়ান অয়েলের পাইপলাইন বসানোর কাজ বন্ধ করেদিল চাষিরা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি