আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জেলা পরিষদের পর এবার নানুর পঞ্চায়েতেও বদলে গেল ছবির দেয়াল !

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কার্তিক ভান্ডারী : নানুর বীরভূম :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। সেই আবহেই একের পর এক সরকারি ও প্রশাসনিক দপ্তরে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ছবি। গতকাল বীরভূম জেলা পরিষদ কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত মাতার ছবি লাগান বিজেপির নেতা কর্মীরা। সেই ঘটনার পর এবার একই ছবি দেখা গেল বীরভূমের নানুর বিধানসভার দাসকলগ্রাম করেয়া ২ গ্রাম পঞ্চায়েতে।

 

 

অভিযোগ তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত অফিসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও ভারত মাতার ছবি লাগান বিজেপির নেতা কর্মীরা। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত অফিসে গিয়ে একটি লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয়। পাশাপাশি পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে শুভেন্দু অধিকারী ও ভারত মাতার ছবি তুলে দেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি গান প্রকাশ করা হয়েছিল। সেই গানে উল্লেখ ছিল পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। তারপরেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর জয়ের খাতায় নাম তোলে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যে সরকার গঠন করে। নির্বাচনের আগে যে গান প্রকাশ করা হয়েছিল সেই গানই বাস্তবে রূপ নিয়েছে বলে দাবি বিজেপি নেতা কর্মীদের। তাঁদের বক্তব্য যে গানে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বলা হয়েছিল সেই পরিবর্তনেরই প্রতিফলন এখন রাজ্যের বিভিন্ন সরকারি ও প্রশাসনিক দপ্তরে দেখা যাচ্ছে

See also  উনি বয়স্ক মানুষ উনাকে উনার মতন করতে দিন। ওনার স্টাডিজি এইভাবে ভোটে জেতার। আমি উনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি