আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানেই সরকারি আবাসনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ! তিনটি ফ্লাটে তালা ভেঙে চুড়ি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা ( বর্ধমান ) :- পূর্ব বর্ধমান জেলার সাধনপুর সরকারী আবাসনে চুরির ঘটনায় ভীত সন্ত্রস্ত্র আবাসিকরা। শুক্রবার গভীর রাতে আবাসনের তিনটি ফ্ল‍্যাটের তালা ভেঙে চুরি হয় মূল্যবান সামগ্রী বলে অভিযোগ । শনিবার সকালে আবাসিকরা লক্ষ্য করেন ফ্ল‍্যাটের দরজা বাইরে থেকে বন্ধ আছে।আতঙ্কিত হয়ে পরেন আবসিকরা। এর পর জানতে পারেন সাধনপুর আবাসনের তিনটি ফ্ল‍্যাটে চুরি হয়েছে ।

আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ‍্যেই । এই সরকারি আবাসনে দিন রাত নিরাপত্তা কর্মী থাকা সত্ত্বেও এই ভাবে চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত আবাসিকরা । আবাসনের মহিলাদের বক্তব্য নিরাপত্তা অভাব বোধ করছি আমরা । আবাসনের বিনোদন সংঘের সম্পাদক শুভাশিস পরামানিক জানালেন কুড়িটি ব্লকের তিনটি ফ্ল্যাটে চুরি হয়।
এই প্রথম চুরির ঘটনা ঘটল । স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি বসানোর বিষয়ে আলোচনা করা হবে।

See also  আদালতের নির্দেশে গঠিত কমিটির তথ্য তলব নবান্নের, ভোটের আগে অস্বস্তি এড়াতে তৎপর রাজ্য সরকার।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি