আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাপের মতো আচরণ করে বধূর দেবী মনসার নিদান দেবার ঘটনা নিয়ে তোলপাড় নাদনঘাট । নড়েচড়ে বসলো প্রশাসন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান  ১৮ অক্টোবর  

গনেশের দুধ খাওয়া কি তুলসী পাতায় মহাপ্রভুর দর্শনের গুজব এক সময়ে তোলপাড় ফেলেদিয়ে ছিল । এবার তোলপাড়  ফেলেছে মঙ্গলঘট  সাজিয়ে সুজাতা সরকার নামে এক গৃহবধূর সাপের মতো আচরণ করে দেবী  মনসার নিদান  দেবার ঘটনা ।  যা নিয়ে তুমুল হইচই পড়েগেছে পূর্ব  বর্ধমানের নাদনঘাটের কুরিচা গ্রামে । শেষমেষ  বুজরুকির বিরুদ্ধে   সাধারণ মানুষকে সচেতন করতে  শুক্রবার  বিকালে   বিজ্ঞান মঞ্চের  সদস্যদের নিয়ে গ্রামে পৌছাতে হল  প্রশাসনিক কর্তাদের  । তারা  সুজাতা সরকারের  কার্যকলাপকে  বিশ্বাস না করে  কুসংস্কার ও বুজরুকির  বিরুদ্ধে  গ্রামের মানুষজনকে সচেতন হবার বার্তা দিলেন  ।  
প্রশাসন ও গ্রামবাসী সূত্রে জানাগেছে , কেয়েদিন ধরে  নাদনঘাটের  কুরিচা গ্রামের গৃহবধূ  সুজাতা সরকার  অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন । তিনি নিজের জায়গায়  একটি  বেদি তৈরি করেছেন ।  দেবী মনসার ভর হয়েছে বলে দাবি করে সেখানে ওই মহিলা  কখনো শুয়ে পড়ে গড়াগড়ি খেতে

আরও পড়ুন: ৫ হাজার চাকরি দেবে রাজ্য সরকার! কোন দফতরে সুযোগ, জেনে নিন বিস্তারিত

মঙ্গলঘটকে সামনে তিনি  দেবী  মনসার নিদান দিয়েচলেন । এই ঘটনার কথা গোটা এলাকা জুড়ে  ছড়িয়ে পড়তেই  শয়েশয়ে মানুষ কুরিচা গ্রামে ভিড় জমাতে শুরু করেন । মহিলার নিদান  মেনে  গ্রামের লোকজন কয়েকদিন আবার খাওয়াদাওয়াও  বন্ধ রাখেন ।  বিষয়টি কানে জেতেই নড়েচড়ে বসেন প্রশাসনের কর্তারা ।  পুলিশ  কর্তারা বৃহস্পতিবার রাতে  গৃহবধূ সুজাতা সরকারকে উদ্ধার করে   চিকিৎসার জন্য ভর্তি করেন কালনা হাসপাতালে । শুক্রবার বিকালে এই কুসংস্কারের  ঘটনা নিয়ে গ্রামবাসীদের সচেতন করেণ বিজ্ঞান মঞ্চের  সদস্যরা ।

বিজ্ঞান মঞ্চের সদস্য তথা  শিক্ষক তাপস কুমার কার্ফা বলেন , কুসংস্কার অচ্ছন্ন ওই মহিলা যা করছেন সেটা ওনার   মানসিক রোগ ছাড়া আর কিছুই নয়। মহিলার সঠিক চিকিৎসার প্রয়োজন রয়েছে । বিডিও নীতিশ বালা বলেন , তথ্যচিত্র ও নানা ঘটনার কথা তুলে ধরে  বিজ্ঞান মঞ্চের সদস্যরা এদিন গ্রামবাসীদের  কুসংস্কার নিয়ে  সচেতন  করেছেন  । 
See also  তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এলাকার দুস্থ আদিবাসীদের খাদ্য সামগ্রী বিলি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি