আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না এক নম্বর ব্লকের সেহারা অঞ্চলের বিদ্যালয়গুলো স্যানিটাইজেশন এর কাজ চলছে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের সেহারা অঞ্চলের বিদ্যালয়গুলো স্যানিটাইজেশন এর কাজ চলছে। ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়াবিদদের বিবৃতি অনুযায়ী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আগামী ২৩ শে মে থেকে ২৬ শে মে এর মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে। এই নিয়ে প্রশাসনিক স্তরে সর্তকতা প্রচার করার পাশাপাশি চলছে স্যানিটাইজেশন এর কাজ।

ভাঙ্গা ঘর বাড়িতে যাতে কেউ না থেকে স্থানীয় স্কুল এবং পাকা বাড়িতে থাকেন তার জন্য ইতিমধ্যে প্রচার করা হয়েছে। সেই স্কুল গুলি এবার স্যানিটাইজেশনের কাজ চলছে। সরকারি নির্দেশিকা মেনে সেহারা অঞ্চলের মোগলমারি, বেঁদুয়া, বুজরুকদিঘি, কোনাকৃষ্ণপুর, সহ বিভিন্ন স্কুলগুলিতে স্যানিটাইজেশন এর কাজ চলছে। এমনিতে করোনা পরিস্থিতির মধ্যে আতঙ্কিত মানুষ তার মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ভয়াবহ ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, গত বছরে হয়ে যাওয়া আম্ফান ঝড়ের থেকেও এর তীব্রতা হবে আরো বেশি। তাই প্রথম থেকেই সর্তকতা অবলম্বন করেছে প্রশাসন।

See also  মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী, গ্রেফতার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি