আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দিলীপ ঘোষের পাগলা গারদে থাকা উচিৎ – বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২২ জানুয়ারি 
রাজ্য বিজেপি সভাপতি  দিলীপ ঘোষ কে পাগল বলে কটাক্ষ করেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক  ।
 বুধবার  পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের উচালন মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদিয়ে  খাদ্যমন্ত্রী আরো বলেন  “দিলীপ ঘোষের  মতন মানুষদের পাগলা গারদে থাকা উচিত।বিজেপি দলটাই পাগলের দলে পরিণত হয়েছে। মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ  মন্তব্য করেছিলেন “লোকসভা ভোটে রাজ্যের মানুষ দিদিকে অর্থাৎ তৃণমূল নেত্রীকে সমতলে নামিয়ে দিয়েছেন ।
 তারপরেও উনি আবার পাহাড়ে হাঁটাহাঁটি করে কী করবেন ? দিলীপ ঘোষের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়ে খাদ্যমন্ত্রী বলেন , “পরিস্থিতি ভয়ঙ্কর।  পাগলেরা রাস্তায় নেমে পড়েছে। একটা পাগলের কথার জবার সুস্থ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কী ভাবে দেবেন? রাঁচির গারদ থেকে উনি (দিলীপ বাবু )বেরিয়ে এলেন কীভাবে? গোটা  বিজেপি দলটাই পাগলে ভরে গিয়েছে। ওদের অবিলম্বে সুচিকিৎসার প্রয়োজন।”

See also  নবস্থা পাবলিক লাইব্রেরীর উদ্যোগে একদিনের ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো আজ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি