আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমানের রাজনীতিতে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আইনুল হক যোগ দিতে চলেছে ঘাসফুল শিবিরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
বর্ধমানের রাজনীতি অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আইনুল হক যোগ দিতে চলেছেন ঘাসফুল শিবিরে। সূত্রের খবর আজ দুপুর ১টা নাগাদ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন তিনি। আইনুল হক এর রাজনৈতিক জীবন এবং তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ 34 বছরের রাজনৈতিক জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে।
সিপিআইএম থেকে বহিস্কৃত হবার প্রায় আড়াই বছর পরে লোকসভা ভোটের মুখে আচমকা যোগদান করেছিলেন বিজেপিতে। কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বহিষ্কৃত সিপিএম নেতা আইনুল হক। তবে কি এমন ঘটলো বিজেপির অন্দরমহলে যার কারণে ছাড়তে বাধ্য হলেন আইনুল হক।
Krishaksetu Bangla
এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে। অনেকের প্রশ্ন তবে কি তিনি পৌর প্রশাসক এর চেয়ারে বসতে চান? একুশের বিধানসভা ভোট কে পাখির চোখ করে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা সকলেই একের পর এক কর্মসূচিতে ব্রতী হয়েছেন। তারই মধ্যে আইনুল হকের এই ধরনের রাজনৈতিক পালাবদল ভাবাচ্ছে বিরোধীদের।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি