আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাধারণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তে বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে নাচে গানে মাতালেন চিকিৎসকরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- চিকিৎসকদের সঙ্গে রোগী ও তাঁদের পরিজনদের  সম্পর্ক খারাপ হওয়াটা কোন ভাবেই কাঙ্খিত নয় ।পেশায় চিকিৎসক হলেও তারাও আরপাঁচটা সাধারণ মানুষের  মতোই । 
অতীতে যাই ঘটেযাক ।পারস্পরিক ভুল বোঝাবুঝি আর নয়। সাধারণ মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে শুক্রবার  বিকালে বর্ধমান শহরের  কার্জনগেট চত্ত্বরে  
নাচে গানে মাতোয়ারা হলেন একদল চিকিৎসক ও হবু চিকিৎসক । সাউন্ড বক্সেই বাজলো জমজমাট হিন্দি গান । বিশেষ একটি নির্দিষ্ট রংয়ের টটি-শার্ট আর কালো প্যান্ট পরিহিত হয়ে  সেই  গানের তালেই চললো চিকিৎসকদের নাচ । চিকিৎসকদের এমন মুডে দেখে  প্রথমে অনেকেই চমকে জান । জনতার ভিড়ও উপচে পড়ে কার্জনগেট চত্তরে।

হঠাৎ এই ভাবে শহরের রাজপথে জনতার ভিড়েরমধ্যে চিকিৎসকদের নাচে গানে  মাতোয়ারা হবার কি কারণ থাকতে পারে ? তা জানার জন্য উৎসুক হয়ে পড়েন কার্জনগেট চত্ত্বরে ভিড় করেথাকা মানুষজন । 
পরে অবস্য নাচ গানের  আয়োজনের মূল কারণ  সবাইকে জানান হাসপাতালের চিকিৎসক সংগঠনের  নেতা মহঃ ইমদাদুল হক ও চিকিৎসক শর্মিলা নন্দী ।তাঁরা জানান ,
সাধারণ মানুষের সঙ্গে তারা সম্পর্ক নিবিড় করতে চান ।আগামী ৭ ও ৮ এপ্রিল মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সেনসেশন’ অনুষ্ঠিত হবে। তাকে সামনে রেখেই এদিন সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে ফ্লাশ মব-এর আয়োজন করেছিলেন । চিকিৎসকদের প্রত্যাশা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক আগামী দিনে আরো নিবিড় হবেই । 

See also  বারাসত হাসপাতালের মধ্যে আর্বজনা ভর্তি জলাশয়, ডেঙ্গুর আতঙ্কে রোগীর পরিবার থেকে এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি