আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শনিবার রাধাষ্টমীর সন্ধ্যায় বাগবাজার গৌড়ীয় মাঠে আরতি করলেন মুখ্যমন্ত্রী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

হিন্দুদের যেকোনো ধৰ্মীয় অনুষ্ঠানে এখন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্যই উপস্থিত থাকেন। শনিবার সন্ধ্যায় সেভাবেই উপস্থিত হয়েছিলেন বাগবাজার গৌড়ীয় মাঠে। সেখানে তিনি পুজো দেন, আরতি করেন। আর বলেন,’ভাষা ও জাতের নামে বিভক্ত হবেন না।’ রাধাষ্টমীর সন্ধ্যায় এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় বাগবাজারে গৌড়ীয় মঠে রাধারানির দর্শন করেন তিনি। মন্দিরে আয়োজিত সন্ধ্যারতিতেও অংশ নেন। শামিল হন প্রার্থনায়। সেখানেই তিনি বার্তা দেন সনাতন সংস্কৃতির সঙ্গে সঙ্গে ধর্মীয় ঐতিহ্যও বজায় রাখার চেষ্টা করা হবে।

ঐক্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান, ভাষা-জাতের নামে বিভক্ত হবেন না। শুভেন্দু বলেন, “ভাষা-জাতের নামে ভেদাভেদের চেষ্টা হয়। বিভক্ত হবেন না। দিনের শেষে আমরা সবাই ভারতীয়-হিন্দুস্তানি।” শুভেন্দুর আশ্বাস, রাজ‌্য সরকার ভারতের দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে সঙ্গে ভারতের সনাতন সংস্কৃতি ও তার ঐতিহ‌্য-মর্যাদা ধরে রাখার কাজ করবে। হিন্দু ধৰ্মীয় মঠ, মন্দিরের দিকে বিশেষ নজর দিয়েছে নতুন বিজেপি সরকার। এদিন শুভেন্দু আরও জানিয়েছেন, বাগবাজার গৌড়ীয় মঠ-মন্দির জায়গা পাবে হেরিটেজ কমিশনে। শুধু তাই নয়, রাজ্যের তীর্থক্ষেত্র সার্কিটেও স্থান পেতে চলেছে গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠে আয়োজিত এদিনের বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘এই প্রতিষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহামানব পদার্পণ করেছেন।

আগের সরকার হেরিটেজ কমিশন তুলে দিয়েছিল। আমি ফিরিয়ে এনেছি। হেরিটেজ কমিশনে এই মঠ-মন্দির গুরুত্বপূর্ণ জায়গা পাবে। আমরা এবার বাজেটে তীর্থক্ষেত্র সার্কিট করেছি। সেই তীর্থক্ষেত্র সার্কিটেও আমাদের কলকাতার ঐতিহ‌্যবাহী ও প্রায় শতাব্দী প্রাচীন বাগবাজার গৌড়ীয় মঠ স্থান পাবে।’’ শুভেন্দু আরও জানান, ওই মঠে যাওয়া-আসার পথে শুদ্ধতা, পবিত্রতা, সাত্ত্বিকতা, তার পরিবেশ কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ তৈরি করবে। নতুন একটি প্রকল্প হবে সেখানে। তার প্ল‌্যানের জন‌্য যে অর্থ কলকাতা পুরসভাকে দিতে হত, তা এদিন মকুব করে দেওয়া হয়েছে। এছাড়াও, গৌড়ীয় মঠে পার্কিং, মাল্টিপারপাস অডিটোরিয়াম, মৃদঙ্গ শেখানোর ট্রেনিং সেন্টার থাকবে। বর্তমান কম্পিউটার ট্রেনিং সেন্টারটিও আরও বড় করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া, ছাত্রাবাস-বৃদ্ধাবাস-সহ গৌড়ীয় মঠকে ঘিরে আরও ভবিষ‌্যৎ পরিকল্পনা রাজ‌্য সরকার ধীরে ধীরে বাস্তবায়িত করবে বলে মুখ‌্যমন্ত্রী জানান।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি