আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রচুর জীবনদায়ী ওষুধ নিয়ে ভারতীয় বায়ুসেনার বিমান গিয়ে পৌঁছেছে নেপালে

krishna Saha

Published :

Force aircraft
WhatsApp Channel Join Now

ভারতের সঙ্গে প্রতিবেশী নেপালের সম্পর্ক মোটের উপর বেশ ভালো। মাঝে মাঝে অবশ্য চিন ও পাকিস্তানের উস্কানিতে নেপাল কিছুটা পিছনে সরে যায়। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের এই ভয়ঙ্কর বিপদে ভারত কখনো মুখ ফিরিয়ে থাকতে পারে না। বুধবার সকালে ৫.৫ টন প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধ এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জনের উদ্ধারকারী দল নিয়ে নেপালের উদ্দেশ্যে উড়ে গেল ভারতীয় বায়ুসেনার পঞ্চম এয়ারক্রাফ্ট। ভারতের তরফে আগে পাঠানো ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গ্রাউন্ডজিরো রসূয়ার ক্যাম্পে। নেপাল সেনার হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধারকাজে যুদ্ধকালীন তৎপরতায় সহযোগিতার জন্য সশস্ত্র সীমা বল বা এসএসবি-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্দো-নেপাল এবং ইন্দো-ভুটান সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এস এস বি।

 

 

 

হড়পা বানে বিধ্বস্ত নেপাল থেকে মঙ্গলবার পর্যন্ত ১০০৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ নেই চার হাজারেও বেশি মানুষের। তবে আরও কোনও ভারতীয় উদ্ধার হয়েছে কিনা, সে তথ্য এখনও স্পষ্ট নয়। কীভাবে নেপালের বিপর্যয়ে মৃতদের দেহ শনাক্ত করতে হবে, যদি তাঁরা ভারতীয় হন, তাহলে স্বজন বলে পরিচয় দিয়ে কীভাবে দেহ ভারতে ফিরিয়ে আনতে হবে, তা নিয়ে ভারতীয় দূতাবাস বিশদে জানিয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের মতে, উষ্ণায়নের কারণে নেপালে বিপর্যয়ের ঝুঁকি ক্রমেই বাড়ছে। গত সপ্তাহের হড়পা বান সেই নিয়েই সতর্ক করছে মানুষজনকে। এই নিয়ে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জও। ভারত কিন্তু প্রথম থেকেই নিজের দায়িত্ব পালন করে চলেছে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি