নাগেরবাজার : জেলা জুড়ে চলছে খাদ্য নিরাপত্তা সপ্তাহ। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নাগেরবাজার থানার অধীনে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান, হোটেল, রেস্তরাঁ শপিং মল অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। তাদের সঙ্গে স্থানীয় দক্ষিণ দমদম পুরসভা, নাগেরবাজার থানার পুলিশ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড ইন্সপেক্টর একযোগে অভিযান চালিয়েছে।

শপিং মলের ফুড কোর্টে বাসি ও পচা মাংস, মেয়াদোর্ত্তীর্ণ মশলা, খাদ্য সামগ্রী, জলের বোতল, ব্যবসার লাইসেন্স খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিক রা সন্ধ্যা পর্যন্ত। বিরিয়ানি র দোকান ও মিষ্টির দোকানে ও ঘুরে দেখেন। খাবারের গুনগত মান ও পরীক্ষা নিরীক্ষা করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রা। জানা গিয়েছে সাতটি বিভিন্ন দোকানে পরিদর্শন করা হয়। কিছু দোকানের মালিক কে নোংরা আর্বজনা রাখার জন্য সর্তকীকরন করা হয় ।
অপর একটি দোকানে রান্নার হলুদ মশলা রং নিয়ে দোকানে মালিককে সর্তক করেন আধিকারিক রা এদিন।











