আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমানে সেন্ট্রাল ব্যাংকের কৃষি ঋণ প্রচার অভিযান, ৮.৮১ কোটি টাকার ঋণ সহায়তার উদ্যোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার লাইন্স ক্লাবের চতুর্থ তলায় সোমবার, ১৭ আগস্ট ২০২৬ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হল কৃষি ঋণ প্রচার অভিযান। কৃষকদের ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।এই প্রচার অভিযানে কৃষকদের জন্য বিভিন্ন ধরনের ঋণ পরিষেবা ও আর্থিক সহায়তার বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এর মধ্যে ছিল তাৎক্ষণিক ডিজিটাল ঋণ, বিনিয়োগ ঋণ, SHG নারী শক্তি ঋণ, কৃষি সোনালী ঋণ, সবুজ জ্বালানি ঋণ এবং ক্লাস্টার/মূল্য শৃঙ্খল অর্থায়ন।

অনুষ্ঠানে মোট ৪২ জনের জন্য ঋণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সেল্ফ হেল্প গ্রুপের জন্য ৪.৫৬ কোটি টাকা, AIF-এর জন্য ১.২৫ কোটি টাকা এবং রাইস মিলের জন্য ৩ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়। সব মিলিয়ে এই উদ্যোগের আওতায় প্রায় ৮.৮১ কোটি টাকার ঋণ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একটি শক্তিশালী কৃষি পরিবেশব্যবস্থা গড়ে তুলতে কৃষক ও গ্রামীণ উদ্যোগগুলির পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

See also  সেরা কৃষক সন্মান পেলেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের তরুণ চাষি আমিরুল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি