আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আইটেকের নতুন স্টোর উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা: পূর্ব ভারতের বৃহত্তম অ্যাপল অনুমোদিত বিক্রেতা আইটেক কলকাতার অ্যাক্রোপলিস মলের গ্রাউন্ড ফ্লোরে নতুন অ্যাপল প্রিমিয়াম পার্টনার স্টোর উদ্বোধন করল। প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আইটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী উদিত দোকনিয়া স্টোরটির উদ্বোধন করেন। ২,১০০ বর্গফুটের এই স্টোরে অ্যাপলের সম্পূর্ণ পণ্যসম্ভার, হাতে-কলমে পণ্য ব্যবহারের সুযোগ, বিশেষজ্ঞ পরামর্শ এবং ব্যক্তিগত গ্রাহক পরিষেবার ব্যবস্থা রয়েছে।

গ্রাহকরা এখানে সর্বশেষ আইফোন, আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপডস, ম্যাকবুক এবং বিভিন্ন আনুষঙ্গিক পণ্য সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, কলকাতায় এমন একটি স্টোর চালু হওয়া অত্যন্ত আনন্দের বিষয়, যেখানে এক ছাদের নিচে অ্যাপলের সম্পূর্ণ পরিসরের পণ্য ও পরিষেবার অভিজ্ঞতা পাওয়া যাবে। উদিত দোকনিয়া জানান, ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে পূর্ব ভারতে আরও চারটি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। আগামী বছর আইটেকের স্টোর সংখ্যা ৫০-এ পৌঁছানোর লক্ষ্য রয়েছে। উদ্বোধন উপলক্ষে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত বিশেষ ছাড় ও উপহার থাকছে।

নির্দিষ্ট আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনলে বিনামূল্যে এয়ারপডস ৪, আইফোন ১৭-তে ১০ শতাংশ ছাড় এবং ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক নিও-তে যথাক্রমে ১৬ ও ১৮ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে আইটেকের পূর্ব ভারতে ৩৫টি স্টোর ও সাতটি পরিষেবা কেন্দ্র রয়েছে।

See also  রোদ্দুর রায়ের আসল পরিচয় জানলে অনেকখানি বেড়ে যাবে সম্মান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি