ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- বাঙালির শরৎ উৎসবকে সামনে রেখে নতুন সাজে হাজির হলেন ফ্যাশন ডিজাইনার বিদিশা বসু। উৎসবের আবহকে মাথায় রেখে তাঁর নতুন কালেকশনে জায়গা করে নিয়েছে আধুনিক নকশার ব্রাইডাল ও ওয়েস্টার্ন পোশাক। ঐতিহ্য ও সমকালীন ফ্যাশনের মেলবন্ধনে তৈরি এই নতুন পোশাকের সম্ভার ইতিমধ্যেই নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।

এই বিশেষ আয়োজনের মডেল হিসেবে ছিলেন মিলি ঘোষ, পায়েল বিশ্বাস, সুপ্রিয়া শর্মা, রাজন্যা দত্ত, নিলাপতি গাইন, মৌমিতা চ্যাটার্জী ও টিউলিপ আহামেদ। তাঁদের সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছেন প্রসাধনী শিল্পীরা—সুখশ্রী বৈশালী রায়, গায়ত্রী বাগ রায়, মধুমিতা দত্ত, রুবিনা খাতুন, নমিতা রায় ও আসমা উলহোসনা। পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন ‘স্বপ্নের উড়ান’ সংস্থার কর্ণধার ঝুমা পারভিন।
পোশাক ও মডেলদের বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহক রাজ চক্রবর্তী। শরৎ উৎসবের আবহে বাঙালি নারীর ঐতিহ্যবাহী সাজের পাশাপাশি আধুনিক ও স্টাইলিশ লুককে সামনে আনাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিদিশা বসুর নতুন এই কালেকশন উৎসবের ফ্যাশনে এক নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।









