আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাঙালিয়ানায় মাতালেন নবাগত মডেলরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- শহরের সাংস্কৃতিক আবহে বাঙালিয়ানার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজিত হল এক ব্যতিক্রমী মডেলিং কর্মশালা। আয়োজক তনু সরকারের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন নবাগত মডেল অনুশ্রী গাঙ্গুলি, বর্ষা বাগ, অতনু কুণ্ডু, অমৃতা শিকদার, দিশানী রায়, সাথী কয়াল, মিতা মুখার্জী, প্রিয়াঙ্কা ভকত, ইন্দিরা রপ্তান, পূরবী মন্ডল, রিপ্তা দে, স্মৃতি মিত্র, সোহিনী ঘোষ এবং তামান্না ঘড়া।

সাবেকি বাঙালি সাজ, আচার-সংস্কৃতি ও নান্দনিক উপস্থাপনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিভা ও আত্মবিশ্বাসের পরিচয় দেন। র‌্যাম্পে হাঁটা থেকে শুরু করে ক্যামেরার সামনে অভিব্যক্তি, পোশাক উপস্থাপনা এবং ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাঙালি সাজের আধুনিক উপস্থাপনা, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অংশগ্রহণকারীদের সৌন্দর্যচর্চার দায়িত্বে ছিলেন প্রসাধনী শিল্পী দীপালি দে, লালী ঘরামী, রুম্পি ঘোষ, শর্মিষ্ঠা দাস, শিল্পা কয়াল, তিতলি পেটো, পূজা চন্দ, সঞ্জনা নস্কর, সৌমি মণ্ডল, তনুজা বেহেরা, পূজা চৌধুরী, পিঙ্কি পাল, স্বাতী হালদার, মৌমিতা সাঁফুই এবং তনুজা বেরা।

পুরো আয়োজনের প্রতিটি মুহূর্ত দক্ষতার সঙ্গে ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক শুভজিৎ নন্দী। আয়োজকদের মতে, এই কর্মশালার মূল লক্ষ্য ছিল নবাগত মডেলদের জন্য এমন একটি ইতিবাচক ও পেশাদার মঞ্চ তৈরি করা, যেখানে বাঙালিয়ানার ঐতিহ্যকে ধারণ করে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ মিলবে। উপস্থিত অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে বলেই আশা প্রকাশ করেন।

See also  পুষ্পা জ্বরে আক্রান্ত সিনেমা প্রেমী জনতা ( প্রথম )

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি