আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আলোকবর্তিকায় সম্মানিত সমাজের কৃতী মুখ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সম্প্রীতি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আলোকবর্তিকা অ্যাওয়ার্ড শো’।অনুষ্ঠানের আয়োজক ছিলেন তামান্না পারভীন ও শেখ মফিজউদ্দিন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা উদ্যোক্তা, শিক্ষাবিদ, শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত ও সম্মানিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই মঞ্চে অনুষ্ঠিত হয় মেকআপ প্রতিযোগিতা ও র‌্যাম্প শো, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যবসায়িক আইকনিক সম্মাননা প্রদান করা হয় ফারহিনা হিজাব কালেকশন-কে ‘আলোকবর্তিকা আইকনিক ব্যবসায় সম্মান’, মধুমিতা নন্দী-কে ‘আলোকবর্তিকা আইকনিক শিক্ষাবিদ সম্মান’, ডি’স চকো-কে ‘মহেশতলার বিশ্বস্ত হোম বেকারি সম্মান’, সুহানি কাদরি-কে ‘হোম বেকারি ব্যবসায় উৎকর্ষ সম্মান’, মল্লিকস কালেকশন-কে ‘ফ্যাশন অ্যাক্সেসরিজে উৎকর্ষ সম্মান’, ইন্দ্রাস ক্রিয়েশন-কে ‘সৃজনশীল শিল্পী সম্মান’, হেনা স্টোর কলকাতা-কে ‘মহেশতলার সেরা হেনা পণ্য উদ্যোক্তা সম্মান’, আফসারা কেক কোং-কে ‘বর্ষসেরা হোম বেকার সম্মান’, সোহানা মেহেন্দি আর্টিস্ট-কে ‘মহেশতলার সৃজনশীল মেহেন্দি শিল্পী সম্মান’ এবং একে সেলুন-কে ‘সেরা উদীয়মান পারিবারিক সেলুন সম্মান’।

এছাড়াও প্রিমিয়াম ব্যবসায়িক আইকনিক সম্মাননা বিভাগে প্রীতিস হোম কিচেন লাভ করে ‘উদীয়মান ক্লাউড কিচেন উদ্যোক্তা সম্মান’, আরজে স্মার্ট হাট পায় ‘সেরা বি-টু-বি ব্যবসায়িক বিকাশ প্ল্যাটফর্ম সম্মান’, বেবি ফ্যাশন-কে দেওয়া হয় ‘মহেশতলার সেরা শিশুদের পোশাকের ব্র্যান্ড সম্মান’ এবং এমএনএ নাসির সেলাই মেশিন লাভ করে ‘মহেশতলার সেরা সেলাই মেশিন বিক্রেতা সম্মান’।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেকআপ প্রতিযোগিতা ও র‌্যাম্প শো।

প্রতিযোগিতায় সেরা তিন জুটি হিসেবে নির্বাচিত হন সুমাইয়া খাতুন (রূপসজ্জা শিল্পী) ও স্বস্তিকা দাস (মডেল), পাখি খাতুন (রূপসজ্জা শিল্পী) ও স্মৃতি গাঙ্গুলি (মডেল), এবং করিমা পুরকাইত (রূপসজ্জা শিল্পী) ও অঙ্কিতা মল্লিক (মডেল)। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের সম্মাননা সমাজের প্রতিভাবান ও পরিশ্রমী মানুষদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আয়োজকদের এই উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

See also  স্বর্ণাঙ্গুরিয় পেশাদার যাত্রাভিনেতা প্রদীপ রুজ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি