আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর নড়েচড়ে বসলো জেলা স্বাস্থ্য দপ্তর, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় আঠাশ-টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের নোটিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নন্দীগ্রাম: সম্প্রতি চারদিনের পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য পরি কাঠামো পরিদর্শনে এসেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। জেলার দুটি স্বাস্থ্য জেলা পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলা ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার হাসপাতাল গুলি পরিদর্শন করেন। কোথাও স্বাস্থ্য পরিষেবায় খুশি আবার কোথাও স্বাস্থ্য পরিষেবা নিয়ে উষ্মা প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রীর জেলা সফরের একদিন পর তমলুক স্বাস্থ্য জেলার ২৮ টি ডায়গনস্টিক সেন্টার বন্ধের নোটিশ পাঠালেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অসিতকুমার দেওয়ান।

তিনি সাংবাদিক বৈঠক করে জানান, ” গত কয়েক মাস আগে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ডায়গনস্টিক সেন্টার গুলি পরিদর্শন করে অবৈধ ভাবে চালানোর কারনে বন্ধ করে দেওয়া হয়। তার পরেও বেশ কয়েকটি সেন্টার অবৈধভাবে সেন্টার চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি দল তারা জেলার বিভিন্ন ডায়গনস্টিক সেন্টার পরিদর্শন করে দেখতে পায় ২৮ টির মতো সেন্টারের বৈধ কাগজপত্র নেই। সেই সমস্ত সেন্টার গুলি আপাতত বন্ধ রাকার নোটিশ দেওয়া হয়ে। বৈধ কাগজপত্র দেখানো পর তারপর খুলতে পারবেন”।

রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শহর থেকে জেলা। স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন ঘটাতে বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। অবৈধ কাজকর্ম কে যে কোনোভাবে রেয়াত করা হবে না তাই শোকজ নোটিশই তার প্রমান।।

See also  কাঁথি পৌরসভা বিজেপির বিক্ষোভ! উন্নয়ন বৈঠকে যোগ সৌমেন্দু অধিকারীর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি