আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের বিরুদ্ধে তোলাবাজি, মারধর ও ভাঙচুরের অভিযোগ তুলে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বলরামপুরের বাসিন্দা রমেন সরদার।

অভিযোগ, করোনা লকডাউনের সময় জয়ন্ত ভদ্রের পক্ষ থেকে তাঁর মাংসের দোকান থেকে ২০ কিলোগ্রাম মাংস চাওয়া হয়েছিল। সেই দাবি মানতে অস্বীকার করায় রমেন সরদার, তাঁর পরিবারের সদস্যদের উপর হামলাচালানো হয় এবংতাঁদের বাড়িতে ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, এই ঘটনায় জয়ন্ত ভদ্রের গাড়ির চালক বিশ্বজিৎ ঘোষ-সহ আরও কয়েকজন জড়িত ছিলেন।রমেন সরদারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস না করার কারণেও তাঁকে ও তাঁর পরিবারকে টার্গেট করা হয়েছিল।হামলার পর প্রাণভয়ে তাঁকে নিজের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হতে হয়।অভিযোগকারীর দাবি,সেই সময় বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

উল্টে অভিযোগ করতে গেলে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রমেন সরদার। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই অভিযোগের বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

See also  করোনার থাবায় রাজ্যে প্রথম তালা পড়লো খণ্ডঘোষ থানায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি