আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সিপিআইএম নেতা লাহেক আলীর মুক্তির দাবিতে মিছিল বারুইপুরে

krishna Saha

Published :

Baruipur
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এক সিপিএম নেতার জেল মুক্তির দাবিতে এবারে পথে নামলো সিপিআইএম। বারুইপুর থানার সূর্যপুরে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে আন্দোলনে নেমেছিলেন সিপিআইএম নেতা লাইক আলী।আর তাকে বর্তমান বিজেপি সরকারের পুলিশ একাধিক মামলায় গ্রেফতার করে।দুদুবার পুলিশ হেফাজতের পরে এখন জেল হেফাজতে লাহেক আলি।

আর এখনো পর্যন্ত তার জামিন না হওয়ায় সিপিআইএম নেতৃত্বরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে শনিবার বারুইপুরে হুশিয়ারী দিলেন সিপিআইএম নেতা মহ: সেলিম, সুজন চক্রবর্তী, সায়ন ব্যানার্জীরা।তারা বলেন, যতক্ষণ না লাইক আলি মুক্তি পাচ্ছে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে।বৃষ্টির মধ্যে এদিনের মিছিলে বারুইপুরে কয়েক কিলোমিটার রাস্তায় মিছিলে লক্ষাধিক মানুষের ভিড়।বিজেপি সরকার বাংলায় আসার পর দিনের পর দিন বাড়ছে নারী নির্যাতন এমনই মন্তব্য করেন এদিন সিপিআই এম নেতা সুজন চক্রবর্তী।

এদিন এই মিছিলের কারনে দীর্ঘ সময় বারুইপুর রোড যানজটে স্তব্ধ হয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এটা যুব সমাজের নৈতিক জয় বলে বলেন মহ:সেলিম।লায়েক আলীকে কতদিন জেলে আটকানো যায় তাকে মুক্তি দিতেই হবে।

See also  ডাকাত সন্দেহে গ্রেফতার এক জয়নগরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি