উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বহড়ু : সিপিআইএমের জয়নগর ১ নং এরিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জয়নগর এক নং বিডিও অফিস বহড়ুতে একাধিক দাবিকে সামনে রেখে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের দক্ষিন ২৪ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি,জেলা কমিটির সদস্য অলোক ভট্টাচার্য,অপূর্ব প্রামানিক,জয়নগর এক নং এরিয়া কমিটির সম্পাদক আবদুর ওদুদ মোল্লা,অশোক সাহা,কমল কৃষ্ণ দাস সহআরো অনেকে।এদিন মূলত যে দাবি গুলো নিয়ে ডেপুটেশন দেওয়া হয় সেগুলো হল -বাংলার আবাস যোজনার ২০২৫-২৬ আর্থিক বর্ষে গৃহ নির্মানের টাকা কারা পেয়েছেন তার তালিকা দিতে হবে, অযোগ্য প্রাপকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সমস্ত গরীব মানুষের ঘরের ব্যবস্থা করে দিতে হবে।পি এইচ ই র জল সরবরাহ অতি অনিয়মিত, এটি নিয়মিত করতে হবে, নতুন কানেকশন প্রতিটি পরিবারে দিতে হবে। জিরামজি প্রকল্প বাতিল করে পুনরায় এমজিএনআরজিএপ্রকল্প চালু করতে হবে, নূন্যতম ৬০০ টাকা মজুরী দিতে হবে।জয়নগর এক নং পঞ্চায়েত সমিতি এলাকায় যতগুলি গ্রন্থাগার আছে সেগুলিনিয়মিত খোলার ব্যবস্থা করতে হবে।
দঃ বারাশত চ্যারিটেবল ডিসপেন্সারী সহ সমস্ত উপ স্বাস্থ্যকেন্দ্র গুলির রক্ষণাবেক্ষনের ব্যবস্থা করতে হবে।খাস জায়গা চিহ্নিত করে, পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির রক্ষনাবেক্ষণ করতে হবে।সমস্ত এলাকার রাস্তার পাশের ল্যাম্প পোস্ট গুলি মেরামত করার ব্যবস্থা করতে হবে।খাস জায়গা বে আইনী ভাবে দখল ও জল পথ বন্ধ করে যারা কাটমানি খেলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।যে সমস্ত পুকুর-জলাজমি ভরাট করে অবৈধ নির্মান হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে।প্রিপেইড ডায়নামিক স্মার্ট মিটার চালু করা যাবে না।প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে হলো তার অবস্থা কি, পঞ্চায়েত গুলি থেকে অতিরিক্ত ট্যাক্স নেওয়া যাবে না।
সমস্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনতে হবে।৬০ উর্দ্ধ মানুষকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নূন্যতম ৩০০০ টাকাদিতে হবে।এস আই আর এ বাদ যাওয়া সমস্ত প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকায় যুক্ত করতে হবে এবং ট্রাইব্যুনালের কাজ দ্রুত শেষ করতে হবে।স্বজনপোষণ করে জবকার্ড হোল্ডার গরীব মানুষের নাম বাতিল করা যাবে না।কৃষকবন্ধু প্রাপকদের অবস্থান এই মুহুর্তে কি তা জানাতে হবে।জমির পরচা দ্রুত অনলাইনে আপলোড করতে হবে।এস সি,এস টি ও ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশনের কাজ পঞ্চায়েত ভিত্তিক করতে হবে।
এদিন জয়নগর এক নং এরিয়া কমিটির সম্পাদকের নেতৃত্ব এক প্রতিনিধি দল জয়নগর এক নং বিডিও শুভদীপ দাসের কাছে গিয়ে বিষয় গুলো তুলে ধরেন ও ডেপুটেশন জমা দেন।আর জয়নগর এক নং বিডিও শুভদীপ দাস ডেপুটেশন গ্রহন করে বিভাগীয় দপ্তরে পাঠিয়ে দেবেন বলে জানালেন।












