আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফ্যাশিওনোভা সিজন ৭: বাংলার ফ্যাশন মঞ্চে ফের এক মহা-উৎসব

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সাত বছরের সফল যাত্রাপথকে সঙ্গে নিয়ে আসছে ফ্যাশিওনোভা সিজন ৭। আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ফ্যাশন ও ট্যালেন্ট প্ল্যাটফর্ম, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও দেশের একাধিক রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন।গত সিজনের চ্যাম্পিয়ন ছিলেন মিঠুন ভান্ডার এবং মৌমিতা মন্ডল।

মিঠুন ভদ্র তাঁর আত্মবিশ্বাসী র‍্যাম্প প্রেজেন্স ও ব্যক্তিত্বের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেছিলেন, অন্যদিকে মৌমিতা মণ্ডল তাঁর সৌন্দর্য, গ্রুমিং এবং পারফরম্যান্সের জন্য দর্শক ও বিচারকদের প্রশংসা অর্জন করেন। এই সিজনের গ্রুমিং এক্সপার্ট হিসেবে থাকছেন সঞ্জনা সাহা।

শো ডিরেক্টর অংশু মেহনতী জানিয়েছেন, সিজন বাড়ার সাথে সাথে দায়িত্বও আরও বাড়ছে, আমি টিম ওয়ার্কে বিশ্বাস করি আর আমার টিমের ওপর আমার পুরো আস্থা আছে। ফ্যাশিওনোভা শুধুমাত্র একটি ফ্যাশন শো নয়, বরং নতুন প্রতিভাদের জন্য একটি প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম। গত সাত বছরে এই মঞ্চ বহু নতুন মডেল, ফ্যাশন পারফর্মার এবং কনটেন্ট ক্রিয়েটরকে নিজেদের পরিচিতি গড়ে তোলার সুযোগ করে দিয়েছে।

বাংলা সংস্কৃতি, আধুনিক ফ্যাশন এবং বৈচিত্র্যময় প্রতিভার এক অনন্য মিলনক্ষেত্র হয়ে উঠেছে এই আয়োজন। এবারের সিজনে যুক্ত হচ্ছেন বিশিষ্ট ডিজাইনার আকাশ কুমার কীর্তানিয়া, জিৎ বসু এবং নীল বিশ্বাস-সহ আরও বহু পরিচিত ফ্যাশন ব্যক্তিত্ব। তাঁদের সৃজনশীল ডিজাইন ও নতুন ভাবনা এবারের মঞ্চকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আয়োজক -দের দাবি, কলকাতার অন্যান্য বিউটি পেজ্যান্ট বা ফ্যাশন প্রতিযোগিতার তুলনায় ফ্যাশিওনোভার বিশেষত্ব হল এর ইনক্লুসিভ প্ল্যাটফর্ম, দীর্ঘমেয়াদি গ্রুমিং সাপোর্ট, বাস্তব ইন্ডাস্ট্রি এক্সপোজার এবং ট্যালেন্ট ডেভেলপমেন্টে জোর।

এখানে শুধু বিজয়ী নির্বাচনই নয়, বরং প্রতিযোগীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। ফ্যাশন, সংস্কৃতি, প্রতিভা ও স্বপ্নকে এক সুতোয় বেঁধে আগামী আগস্টে আবারও কলকাতার মঞ্চে ফিরছে ফ্যাশিওনোভা সিজন ৭, যা ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

See also  চলে গেলেন ডিস্কো কিং

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি