আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাকাতির আগেই গ্রেফতার দুই জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবার বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানার পুলিশ টিম।জয়নগর থানার আই সি অমিত হালদারের নির্দেশে এস আই শান্তুনু ঘোষ সহ জয়নগর থানার পুলিশ টিমের অতি তৎপরতায় গোপন সূএে খবর পেয়ে সোমবার রাতে জয়নগর থানার গৌড়ের হাট এলাকা থেকে ডাকাতির আগেই দুই ব্যক্তিকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসা হয়।

ধৃত দুই ব্যক্তি সন্দেহজনক ভাবে ওই এলাকায় ঘোড়াফেরা করছিল।তাতে গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ প্রথমে তাদের আটক ও পরে গ্রেফতার করে।ধৃত দুই ব্যক্তি হল – রতন রায় (২২),বাড়ি জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের কাঁটাপুকুরিয়া এলাকায় এবং রাহান গাজী (৩২),বাড়ি জয়নগর থানার খাকুড়দহ পঞ্চায়েতের নেউতলা এলাকায় ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটা ভোজালি, একটা হাসুয়া,একটা আয়রণ রড সহ একাধিক সরঞ্জাম।ধৃত দেরকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

See also  একনজরে আজকের হেডলাইনস ( কৃষকসেতু নিউজ বাংলা )

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি