আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাঙড়ের ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণ কাজ চলছে,নীরব প্রশাসন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ভাঙড় :
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও ওয়েটল্যান্ডে অবৈধ নির্মাণের অভিযোগ, নীরব প্রশাসন।ভাঙড় ২ নম্বর ব্লকের ব্যেওতা–২ গ্রাম পঞ্চায়েতের কুলবেড়িয়া এলাকায় ওয়েটল্যান্ড জমিতে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে ওঠার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রের দাবি,জলাভূমির উপর বিশাল আকারের শেড নির্মাণ করা হচ্ছে।

অথচ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না।সেই নির্দেশের পরেও কীভাবে এই নির্মাণকাজ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিযোগ, দীর্ঘদিন ধরেই কুলবেড়িয়া এলাকায় ওয়েটল্যান্ড জমি ভরাট করে নির্মাণকাজ চলছে। প্রশাসনের নজরে বিষয়টি এলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

উল্লেখ্য, আনন্দপুর ও তারাতলায় অবৈধ নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ভাঙড়ের এই ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।এ বিষয়ে ভাঙ্গড় দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আইএসএফ নেতা আরাবুল ইসলাম তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন এই অবৈধ নির্মাণের সঙ্গে প্রশাসনের একটা অংশ জড়িত আছে এবং এই অবৈধ নির্মাণ যদি বন্ধ না করে প্রশাসন তাহলে রাস্তায় নেমে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেবে।

এই নির্মাণের সঙ্গে কারা কারা জড়িত, নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে কি না এবং ওয়েটল্যান্ড সংরক্ষণ আইন লঙ্ঘন হয়েছে কি না—তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে প্রশাসন ও পোলেরহাট থানার পুলিশের তরফে তদন্ত শুরু হয় কি না, সেদিকেই এখন নজর সবার।

See also  অনির্দিষ্ট কালের জন্য তারাকেস্বর মন্দির খোলা থাকবে শুধু মাত্র সকাল ৭ টা থেকে সকাল ১০ টা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি