আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

১৫ বছরের বৈভবের গায়ে টিম ইন্ডিয়ার ‘৩ নম্বর’ জার্সি।

krishna Saha

Published :

Cricket
WhatsApp Channel Join Now

সুমন্ত দাস, কৃষকসেতু: বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের সিনিয়র ভারতীয় টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়ে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার।

এবার তাঁর হাতে অফিশিয়াল নীল জার্সি তুলে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আর সিনিয়র দলের সেই ঐতিহ্যবাহী জার্সিতে বৈভবের পিঠে জ্বলজ্বল করছে ‘০৩’ নম্বর সংখ্যাটি।এই ব্যাপারে বৈভব বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যে স্বপ্নের জন্য প্রথম দিন ব্যাট হাতে মাঠে নেমেছিলাম, আজ তা পূরণ হলো।” ভারতীয় ক্রিকেটে ৩ নম্বর জার্সির ঐতিহ্য অত্যন্ত প্রাচীন ও গৌরবময়।

বৈভবের আগে এই ঐতিহাসিক নম্বরটি পিঠে চাপিয়ে ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন কিংবদন্তি অফ-স্পিনার হরভজন সিং এবং তারকা অলরাউন্ডার সুরেশ রায়না। শুধু ক্রিকেটেই নয়, বিশ্ব ফুটবলের দুই মহানায়ক পাওলো মালদিনি এবং রবার্তো কার্লোসও এই ৩ নম্বর জার্সি পরেই বিশ্ব শাসন করেছিলেন।

See also  ভারতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার, দলে নতুন মুখ বৈভব সূর্যবংশী ও প্রিন্স যাদব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি