আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জয়নগর মজিলপুর পৌরসভার ভোটে অস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখানো ও ভোট লুটের অভিযোগে গ্রেফতার তিন জন বকখালি থেকে

krishna Saha

Published :

Majilpur Municipality
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ২০২২ সালে জয়নগর মজিলপুর পৌরসভার ভোটে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভোটারদের ভয় দেখানো ও ভোট লুটের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার তিন বকখালির হোটেল থেকে।ধৃত তিনজনের দুজন জয়নগর বিধানসভার বকুলতলা থানার সাহাজাদাপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের সদস্য।রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক তৃনমূল কংগ্রেসের ঘনিষ্ঠ দূস্কৃতি, পঞ্চায়েত সদস্যরা গ্রেফতার হচ্ছে।

আর ক্ষমতায় আসার পরে বিজেপি ২০২২ সালের জয়নগর মজিলপুর পৌরসভার অভিশপ্ত সেই ঘটনার তদন্ত সামনে তুলে আনে।আর তারই সূত্র ধরে জয়নগর থানার আই সি জয়ন্ত মালাকারের নির্দেশে এ এস আই বিশ্বজিত সরকার ও তার টিম গোপন সূত্র ধরে বকখালির হোটেল থেকে তিন জন কে গ্রেফতার করে।ধৃত তিন জন হল – গিয়াস খান,বাড়ি বকুলতলা থানার হানারবাটি এলাকায়, জয়নাল শিকারী,বাড়ি বকুলতলা থানার চুকনগর এলাকায় এবং আসমত গাজি, বাড়ি বকুলতলা থানার হানারবাটি এলাকায়।ধৃত তিন জনের মধ্যে গিয়াস খান ও জয়নাল শিকারী সাহাজাদাপুর পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের সদস্য।

ধৃতদের রবিবার বকখালির হোটেল থেকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতদেরকে সোমবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদেরকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে তদন্ত কারি পুলিশ আধিকারিক।ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।

See also  সরকারি ত্রাণ সামগ্রী বিলি না করে মজুদ রাখার অভিযোগে আটক জয়নগরের নারায়নীতলার প্রাক্তন তৃনমূল কংগ্রেসের প্রধান সহ চার তৃনমূল পঞ্চায়েত সদস্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি