আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে কোতুলপুর থানায় নিয়মিত যোগাভ্যাস, সুস্থতার বার্তা পুলিশের

krishna Saha

Published :

Yoga Day
WhatsApp Channel Join Now

সত্যজিৎ মালিক, কোতুলপুর:- আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চলছে যোগাভ্যাস ও প্রস্তুতি পর্ব। সেই কর্মসূচি থেকে পিছিয়ে নেই বাঁকুড়া জেলার ব্যস্ততম কোতুলপুর থানাও। “যোগ হোক প্রতিদিনের অভ্যাস, সুস্থ ও স্বনির্ভর থাকুক সর্বদা”— এই মূলমন্ত্রকে সামনে রেখে কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই ও সিআই-এর তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে থানার পুলিশ আধিকারিক ও কর্মীদের নিয়ে প্রতিদিন সকালে নিয়মিত যোগাভ্যাস অনুষ্ঠিত হয়ে আসছে।

পুলিশের কর্মব্যস্ত জীবনে শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বজায় রাখতে যোগচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই থানার সকল পুলিশ কর্মীরা নিষ্ঠার সঙ্গে এই যোগাভ্যাসে অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বৃহৎ আকারে রাজ্যস্তরের যোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে কোতুলপুর থানার পক্ষ থেকেও যোগাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতার কর্মসূচি আরও জোরদার করা হয়েছে।

কোতুলপুর থানার এই উদ্যোগ শুধু পুলিশ কর্মীদের সুস্থ রাখার ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের মধ্যেও যোগাভ্যাসের গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছে। বাঁকুড়ার কোতুলপুর থেকে সত্যজিৎ মালিক এর রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা

See also  ‘ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?’, গণেশ পুজোয় আচমকা সুনীতার চিৎকার, স্ত্রীর ব্যবহারে স্তম্ভিত গোবিন্দা!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি