আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবার বাঘের কামড়ে মৃত এক মৎস্যজীবি সুন্দরবনে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : আবার বাঘের আক্রমনে মৃত্যু ঘটলো সুন্দরবনের এক মৎস্যজীবির।কুলতলির মৈপিঠ ভূবেনেশ্বরীর পয়লাঘেরির বন্দনা দাস তার স্বামীকে নিয়ে মঙ্গলবার সুন্দরবনের চুলকাটির জঙ্গল লাগোয়া এলাকায় মাছ ধরতে গিয়ে বুধবার বাঘের আক্রমণ নিহত হয়। বাড়িতে এক ছেলে ক্লাস সেভেন ও মেয়ে ক্লাস টেনে পড়াশোনা করে।আর এই মৎস্যজীবিদের পাশে থেকে এপিডিআর মানবাধিকার সংগঠন কাজ করে চলেছে।

এ ব্যাপারে এপিডিআরের সাধারণ সম্পাদক আলতাফ আমেদ বলেন, এই নিয়ে গত ১৮ দিনে ৫ জন বাঘের আক্রমণ নিহত হয় । ২০২৬ সালে এ পর্যন্ত ১১জন বাঘের আক্রমণে আক্রান্ত। ৯ জন নিহত ও ২ জন আহত। গত ১/৬/২৬ তারিখে ৩১/৫/২৬ তারিখে আক্রান্ত গোপাল চক্রবর্তীর ও রামপ্রসাদ বাগানী এর দেহ নিখোঁজ। এখনো পাওয়া গেলো না বনদপ্তরের উদাসিনতার জন্য। আজকের এই অসহায় মৎসজীবি বন্দনা দাসের পরিবারের প্রতি বনমন্ত্রীর পাশে থাকার বার্তা দিতে হবে । বনমন্ত্রীর এই নিশ্চুপতা সুন্দরবনবাসী মৎসবীজীরা পরিবার এবং এপিডিআর মানবে না। আমাদের দাবি


১) মৎসজীবিদের মৃত্যুমিছিল বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিক সরকার।২) অবিলম্বে সকল মৎস্যজীবির জন্য সমুদ্র ভাতা মঞ্জুর করা হোক।৩/ আর্থিক অনটনের জন্য যাতে বাচ্চাদের পড়াশোনার বন্ধ না হয় তা প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে।৪/মৃতের পরিবারের হাতে দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১০ লক্ষ টাকা ক্ষতি পূরন ও পরিবারের একজনের সরকারি চাকরি দিতে হবে।

See also  বারুইপুর ও কুলতলিতে একই দিনে তিন মহিলাকে সাপে কামড়ালো

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি