আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মল্লিকপুর স্টেশন চত্বরে হকার উচ্ছেদ করা হলো বুলডোজার দিয়ে সোমবার রাতে

krishna Saha

Published :

Mallikpur Station
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আবার চললো বুলডোজ়ার। দিন কয়েক আগেই শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর স্টেশন এলাকায় বুলডোজ়ার চালিয়ে উচ্ছেদের ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়ে ছিল।আর এ বারের ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন চত্বর। সোমবার গভীর রাতে সেই স্টেশন চত্বরেই বুলডোজ়ার চালিয়ে হকার উচ্ছদের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরেই বিক্ষোভ দেখান হকার এবং তাঁদের পরিবারের সদস্যরা।

রেল সূত্রে খবর, মল্লিকপুর স্টেশনের হকারদের উঠে যাওয়ার জন্য আগে নোটিস দেওয়া হয়েছিল। সেই নোটিসে ১৭ জুনের মধ্যে হকারদের উঠে যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু, স্থানীয়দের অভিযোগ, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই রেলের তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়। বুলডোজ়ার নিয়ে আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার পুলিশ মল্লিকপুর স্টেশনে উচ্ছেদ অভিযান চালায় সোমবার রাতে।দ্রুত ছড়িয়ে পড়ে এই ঘটনার খবর। রাতেই স্টেশন চত্বরে এসে উপস্থিত হন হকাররা এবং তাদের পরিবারের সদস্যরা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। প্রতিবাদে বেশ কয়েকজন মহিলা বুলডোজ়ারের সামনে বসে পড়ে উচ্ছেদ বন্ধের দাবি তোলেন।

যদি ও এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করা যায়নি। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে বুলডোজ়ার চালান। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় স্টেশন চত্বরের একাধিক দোকান।রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন সিপিআই এম নেতা লাহেক আলি। তিনি রেল কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে কথা বলেন।তিনি বলেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভরসা ‘ইন’ ভয় ‘আউট’-এর। কিন্তু যখন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে ভরসা ‘আউট’ আর ভয় ‘ইন’ হয়ে গিয়েছে। রাজ্যে কোনও চাকরি নেই, কর্মসংস্থান নেই। বিকল্প কোনও ব্যবস্থা না করেই লক্ষ লক্ষ হকারের জীবন ধ্বংস করতে নেমেছে সরকার।

এ দিন উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবি করেছেন সিপিআইএম নেতা। এর পাশাপাশি, মল্লিকপুর স্টেশনের এই ঘটনায় হাইকোর্টে মামলা করা হবে বলেও জানিয়েছেন লাহেক।

See also  মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি