আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ডাস্টবিনের দুর্গন্ধে জেরবার বর্ধমানের তেঁতুলতলা বাজার! ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ব্যবসায়ীরা।পৌরসভাকে বারবার জানিয়েও মেলেনি সুরাহা।

krishna Saha

Published :

Dengue and Malaria
WhatsApp Channel Join Now

দিনের পর দিন আবর্জনার স্তূপ আর তা থেকে ছড়ানো পচা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুর্গন্ধের জেরে অনেক ব্যবসায়ী বারবার অসুস্থ হয়ে পড়ছেন। শেষমেষ প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার এলাকার ব্যবসায়ীরা। এই নির্দিষ্ট ডাস্টবিনটিতে শুধুমাত্র ৩১ নম্বর ওয়ার্ড তেঁতুলতলা বাজার নয়, সংলগ্ন প্রায় ৫টি ওয়ার্ডের সমস্ত নোংরা-আবর্জনা এনে ফেলা হয়।

ফলে প্রতিদিন সেখানে বিশাল বর্জ্যের পাহাড় তৈরি হয়। সঠিক সময়ে তা পরিষ্কার না করার ফলে: রাস্তা অবরোধ: আবর্জনা উপচে মূল রাস্তার ওপর চলে আসে, যার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। পথচলতি মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সাধারণ মানুষকে বাধ্য হয়ে মুখে কাপড় চাপা দিয়ে চলতে হচ্ছে।তীব্র দুর্গন্ধের কারণে বাজারের ব্যবসায়ীদের ব্যবসা করাই দায় হয়ে উঠেছে। অনেকেই পেটের রোগ, ডেঙ্গু ম্যালেরিয়া বমি সহ একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন। ব্যবসায়ীরা জানান”আমরা এখানে ব্যবসা করতে পারছি না। ডাস্টবিনের দুর্গন্ধে দম আটকে আসে।

বারবার পৌরসভাকে লিখিত এবং মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমাদের দাবি স্পষ্ট— অবিলম্বে এখান থেকে ডাস্টবিন সরাতে হবে এবং এখানে অন্য ওয়ার্ডের আবর্জনা ফেলা বন্ধ করতে হবে।” অবিলম্বে এই ডাস্টবিনটি এখান থেকে স্থানান্তরিত করা হোক এবং তেঁতুলতলা বাজার এলাকায় যাতে এভাবে নোংরা না ফেলা হয়, তার ব্যবস্থা করুক পৌরসভা। বর্ধমান পৌরসভা এই জনস্বার্থ ও স্বাস্থ্যসংক্রান্ত গুরুতর সমস্যা সমাধানে কী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

See also  ১০৫ পয়েন্টের একদিনের শিশুদের ফুটবল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি